এবার করোনায় আক্রান্ত বেলেঘাটা থানার ওসি ও তাঁর পরিবারের ৬ জন, ভর্তি আই ডি তে
নজরবন্দি ব্যুরোঃ ভারতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রত্যেকদিন ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। বুধবারও ফের সামনে এল সেই ভয়ঙ্কর ছবি। রাজ্যের অবস্থাও খুব খারাপ। রাজ্যে আক্রান্তের সংখ্যা আজ ৪০০০ এর সীমা অতিক্রম করেছে। আজও নতুন করে রাজ্য জুড়ে সংক্রামিত হয়েছেন ১৯৩ জন,ফলে রাজ্যের আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪০০৯ । তবে টেস্ট হয়েছে বিপুল সংখ্যায়। এখনও সমস্ত জেলার মধ্যে সব থেকে বেশি সংক্রামির মহানগর কলকাতায়, মৃত্যু সংখ্যাও অনেক বেশি অন্য জেলার থেকে। গত ২৪ ঘণ্টায় ৫৮ জন আক্রান্ত বেড়ে শুধু কলকাতাতেই এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫৩ জন।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ২ টি মৃত্যু বেড়ে কলকাতায় মোট মৃত্যু হয়েছে ১৮৬ জনের যার মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫২ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ১৩৪ জন। আর এরই মধ্যে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত বেলেঘাটা থানার ওসি ও তাঁর মপরিবারের ৬ সদস্য।সম্প্রতি বেলেঘাটা থানার ওই পুলিশ আধিকারিকের স্ত্রী এখটি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার পরেই তাঁর করোনা উপসর্গ দেখা দেয় এবং করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার কয়েক দিন পরে ওই পুলিশ আধিকারিক ও তাঁর পরিবারের অন্য সদস্যদের শরীরেও মেলে সংক্রমণ। সকলকেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments