ভারত-চিন বর্তমান সমস্যায় মধ্যস্থতার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট
নজরবন্দি ব্যুরোঃ ভারতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রত্যেকদিন ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। বুধবারও ফের সামনে এল সেই ভয়ঙ্কর ছবি। এরই মধ্যে বেশ কিছু দিন ধরে লাদাখ সীমান্তে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে চিন। ফলে দু’দেশের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি। এহেন সময়ে সংঘাত আটকাতে মধ্যস্থতার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, “আমরা ভারত ও চিন দু’দেশকেই জানিয়েছি যে তাদের মধ্যে সীমানা নিয়ে চলা বিবাদে মধ্যস্থতা করতে রাজি এবং সক্ষম আমেরিকা।” তাৎপর্যপূর্ণভাবে, করোনা মহামারির জন্য চিনকে বারবার কঠাগড়ায় তুলেছেন ট্রাম্প৷ সম্প্রতি, হংকংয়ে চিনের নীতি নিয়ে সরব হয়েছে মার্কিন প্রেসিডেন্ট৷ সে ক্ষেত্রে চিনের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা চাপানোর পরিকল্পনাও করছেন বলে জানিয়েছেন তিনি৷ ফলে বিশ্বমঞ্চে মার্কিন স্বার্থে চিন যে আঘাত দিয়েছে তা এবার ভারতকে পাশে রেখে কিছুটা পুষিয়ে নিতে চাইছে আমেরিকা।

No comments