দিদার কোলে ছোট্ট সারা পাশে রয়েছেন মা অমৃতা সিং, মাদার্স ডে তে এমনই ছবি পোস্ট করলেন অভিনেত্রী
নজরবন্দি ব্যুরোঃ দিদা রুখসানা সুলতানা এর কোলে ছোট্ট সারা, পাশে রয়েছেন মা অমৃতা সিং ও।ছবিটি দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে স সদ্য জন্ম হয়েছে অমৃতা ও সইফ কন্যা সারার।আজ আন্তর্জাতিক মাতৃ দিবসে এমনই ছবি পোস্ট করে মা আমৃতা সিং কে শুভেচ্ছা জানালেন মেয়ে সারা আলি খান।এই ছবিতে তিন প্রজন্মকে দেখা যাচ্ছে। ছবিটির ক্যাপশানে সারা লেখেন,আমার মায়ের মা উনি,মা সৃষ্টি করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।অমৃতা সিংয়ের মা রুখসানা সুলতানা ছিলেন ইসলাম।আর বাবা ছিলেন শিবিন্দর সিং শিখ পাঞ্জাবি। যদিও তাদের বিয়ে বেশি দিম টেকেনি খুব তারাতাড়ি তাদের বিচ্ছেদ হয়ে যায়।
রুখসানা সুলতানাএকাই মানুষ করেন মেয়ে অমৃতা কে।এরপর সইফ আলি খানের সাথে বিয়ে হয় অমৃতা সিং এর কিন্তু সেই বিয়ে ও টেকে নি।মেয়ে সারা ও ছেলে ইব্রাহিম কে একাই মানুষ করেন অমৃতা।আর সারা কিন্তু তার মা কে খুব ভালোবাসেন। সারা কথায় আমি আমার গোটা জীবনটা মায়ের সঙ্গে থাকতে চাই।আমি মায়ের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। মা আমার থেকে দূরে থাকলে আমার খুব মন খারাপ হয়।কিন্তু উনি একজন যার ঝুলিতে আমার জন্য সবসময় ভালোবাসা পূর্ণ থাকে।

No comments