Header Ads

বুকে ব্যাথা সাথে শ্বাসকষ্টের উপসর্গ; হাসপাতালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ দিল্লীর এইমস হাসপাতালে ভর্তি করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমহন সিং কে। এদিন সন্ধে বেলা থেকে তাঁর বুকে ব্যাথা শুরু হয় সাথে ছিল শ্বাসকষ্ট। তাই দেরি না করে তাঁকে তৎক্ষণাৎ চিকিৎসার ব্যাবস্থা করা হয়। তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লীর এইমস হাসপাতালে। প্রাক্তন প্রধানমন্ত্রী কে এইমস হাসপাতালের কার্ডিও থেরোসিস ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ড.মনমোহন সিং ের বয়েস এখন ৮৭। এখন পর্যন্ত দিল্লী এইমস হাসপাতালের তরফে কোন মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। তবে সূত্র জানাচ্ছে ৫ জন চিকিৎসক নিয়ে ইতিমধ্যেই গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। কঠোর পর্যবেক্ষনে রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী কে। সূত্র জানাচ্ছে শ্বাসকষ্টের উপসর্গ থাকলেও তাঁর করোনা ভাইরাস সংক্রান্ত অন্য কোন উপসর্গ দেখা যায়নি। আপাতত কার্ডিও থেরোসিস ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তাঁকে। উল্লেখ্য ২০০৯ সালে দিল্লীর এইমস হাসপাতালে বাইপাস সার্জারি হয়েছিল মনমোহন সিং এর। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.