Header Ads

37 দিন পর আবার উহান শহরে অভিশাপ হয়ে ফিরে এল করোনাভাইরাস।

নজরবন্দি ব্যুরো: প্রথম থেকেই শোনা যায় করোনা ভাইরাসের আঁতুড়ঘর চীনের উহান শহর, আর বারবার শিরোনামে উঠে এসেছে উহান শহরের নাম। সেখান থেকেই শুরু হয়েছিল করোনা সংক্রমণ। অনেকেই বলেন উহানের মাছের বাজার থেকে এই ভাইরাস ছড়িয়েছে। আবার কেউ কেউ বলে উহানের ল্যাবরেটরী থেকে এই ভাইরাস নাকি বেরিয়ে এসেছে। এইসব বিতর্ক পিছনে ফেলে উহান করোনা মুক্ত হয়েছে বলে জানা গিয়েছিল। কিন্ত ঠিক এক মাস পর আবার অভিশাপ হয়ে ফিরে এল এই মারণ ভাইরাস। 37 দিন পর আবার নতুন করে উহান শহরে করোনা আক্রান্তের হদিস মিলেছে। সেই আক্রান্ত ব্যক্তির অবস্থা সংকটজনক। তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত। কিন্তু তাঁর কোন উপসর্গ নেই। গত ৩ এপ্রিল উহানে শেষবার করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল।
 তারপর থেকেই করোনা মুক্ত উহান শহর। ফের আক্রান্তের সন্ধান পাওয়ায় আতঙ্ক বাড়লো।পুরোনো কমিউনিটি ট্রান্সমিশন এর জেরেই এই সংক্রমণ হয়েছে। ওই এলাকার ২০ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। চীনের ন্যাশনাল ও লোকাল হেলথ মিশন উপসর্গবিহীন করোনা আক্রান্তদের হিসেবের মধ্যে ধরে না। ৭৬ দিন লকডাউনের পর ৮ এপ্রিল চীনে লকডাউন তুলে নেওয়া হয়। এখনো পর্যন্ত উহানে মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৩৩৪ জন। উহান শহরের সি ফুডের মার্কেট এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আগেই। এই ভাইরাস যে ওই বাজার থেকেই ছড়িয়েছে তা এতদিন পরিষ্কার করে বলেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু শুক্রবার প্রথম জানায় এই ভাইরাসের সংক্রমনের নেপথ্যে উহানের ওই বাজারের ভূমিকা রয়েছে। হু এর বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক বলেন প্রকৃতপক্ষে কি হয়েছিল তা আমরা এখনো পরিষ্কার করে জানিনা। এটাও এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না যে জীবজন্তুদের থেকেই দোকানদারদের শরীরের সংক্রমণ ছড়িয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.