Header Ads

পর্দার ভিলেন বাস্তবের মাটিতে হিরো সনু সুদ, ভাইরাল হল তাঁর টুইট

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনে বন্ধ রুপোলি পর্দা! আর সিনেমার পর্দার খলনায়কের চরিত্র ছেড়ে বাস্তবের মাটিতে নায়কের ভূমিকায় রাস্তায় নেমে পড়েছেন বলিউডের অন্যতম পরিচিত মুখ সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নিজের টাকায় ভাড়া করেছেন একাধিক বাস। জুহুর হোটেলগুলি ছেড়ে দিয়েছেন কোয়ারেন্টিন সেন্টার অথবা চিকিত্সককদের থাকার জন্য। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তিনিই এখন রিয়াল হিরো। তিনি প্রমাণ দিয়েছেন পর্বতসমান উঁচু মানবিক ব্যক্তিতের।
এই রুপ সনুর এক টুইট ভাইরাল হয়ে গেল। সম্প্রতি এক তরুণ টুইটারেত্তি সোনুর উদ্দেশ্যে লেখেন, " ঘরে আটতে আছি। আমাকে মদের আসরে পৌঁছে দিন।" সোনু সপাট উত্তরটা দিতে দেরি করেননি। তিনি পাল্টা লেখেন, আপনি বললে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি। লাগলে বলবেন।"সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সোনুকে নিয়ে বেশ কিছু ছবি। মজার ছলে তাতে রয়েছে শ্রদ্ধাও। অনেকেই সোনুর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.