রাজ্যে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, মৃত্যু! দেখুন আজকের বুলেটিন। #Exclusive
সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮১৬ জন। ৩৮১৬ জন আক্রান্তের মধ্যে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১২৪ জন।
পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৬ জনের জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ২০৬ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।
অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ২৭৮। অন্যদিকে রাজ্যজুড়ে করোনা ভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৫ জন। সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ১ হাজার ৪১৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯ হাজার ২২৫ টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। বাংলায় এখন পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৮২৪ জন। ১০ লক্ষ পিছু রাজ্যে টেস্ট করা হয়েছে ১ হাজার ৬৪৫ জনের।

No comments