মানুষের জন্য কম দামে নিজের ব্র্যান্ডের স্যানিটাইজার বিক্রিতে ব্যাস্ত সলমন।
নজরবন্দি ব্যুরো: বিইং সলমন ব্র্যান্ডের তরফে করোনা যুদ্ধে বহু পরিমাণ অর্থ সাহায্য করেছেন ভাইজান। প্যানভেলের বাড়ি থেকে স্থানীয় গ্রামে খাবারও পৌঁছে দিয়েছেন। এবার ময়দানে নিজেই নেমে পড়লেন অভিনেতা। প্যানভেলের বাড়িতে বসেই নিজের ব্র্যান্ড FRSH এর আওতায় স্যানিটাইজার বিক্রির পথে এগিয়ে যাচ্ছেন। এই স্যানিটাইজার বাজার চলতি স্যানিটাইজার এর থেকে অনেক কম দামে পাওয়া যাচ্ছে।
মাত্র ৫০ টাকায় এই স্যানিটাইজার বিক্রি হচ্ছে। তিনি একটি ভিডিওতে জানিয়েছেন এই ব্র্যান্ড মানুষের জন্য। এই মুহূর্তে স্যানিটাইজার বাজারে আনলেও আগামী দিনে এই ব্র্যান্ডের হাত ধরেই বেশ কিছু পণ্য বাজারে আনবেন। ভাইজানের ছবি প্রতিবছর ঈদে মুক্তি পেলও এবার করোনার জন্য তা সম্ভব হয়নি।

No comments