করোনায় আক্রান্তের বিচারে ইরানকে টপকে ভারত, করোনা পজিটিভের সংখ্যা ১,৩৮,৮৪৫।
নজরবন্দি ব্যুরোঃ কোনওভাবেই রোখা যাচ্ছে না দেশে করোনা সংক্রমণের গতি । দেশ জুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন । কিন্তু তা সত্ত্বেও রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের মাত্রা । গত কয়েকদিন ধরে ভারতে করোনা সংক্রমণের রেকর্ড বৃদ্ধি ঘটেছে। সোমবারও সেই ধারা অব্যাহত।। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৬,৯৭৭ জন কোভিড আক্রান্ত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে এ দেশে মোট করোনা পজিটিভের সংখ্যা ১,৩৮,৮৪৫।
এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৭,৭২১ জন। কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭৭, ১০৩। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪,০২১ জন। জন হপকিনম্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে সংক্রমণের নিরিখে ইরানকে টপকে গিয়েছে ভারত। ফলে বিশ্বের প্রথম ১০ করোনা আক্রান্ত দেশের তালিকায় ঢুকে পড়ল ভারত। বর্তমানে ১০ নম্বরে রয়েছে ভারত। এদিকে, এর মধ্যেই প্রায় দু'মাস পরে আজ থেকে চালু হল অন্তর্দেশীয় উড়ান পরিষেবা। আগামী দশদিন তালিকা বহির্ভূত বিমান চালাতে এয়ার ইন্ডিয়াকে অনুমতি দিল সুপ্রিম কোর্ট।

No comments