সাফল্যের পথে মেডিকেল কলেজ, ৬০ জন করোনা যুদ্ধে জয়ী রোগী বাড়ি ফিরছেন
নজরবন্দি ব্যুরোঃএবার বড় সাফল্যের পথে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। বহু প্রাচীন এই হাসপাতালে গত এক মাস ধরে কোভিড এর চিকিৎসা শুরু হয়েছিল। প্রথমদিকে করোনা আক্রান্তদের একের পর এক মৃত্যু নিয়ে মেডিকেলে করোনা চিকিৎসার পরিকাঠামো নিয়ে প্রশ্ন অনেকে।কিন্তু এবার সেই মেডিকেলেই বড়োসড়ো সাফল্য। পরিস্থিতি ঠিকঠাক থাকলে সোমবার প্রায় ৬০ জন করোনা আক্রান্ত রোগীকে বাড়ি ফেরানো হবে। মেডিকেল কলেজের কর্তৃপক্ষরা জানিয়েছেন তারা প্রত্যেকেই সুস্থ।এর আগে এইরকম এতো জন রোগীকে সুস্থ করে বাড়ি ফেরার রেকর্ড করেছে এম আর বাঙ্গুর হাসপাতাল।
রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী নির্মল মাঝি বলেন, শুরুর দিকে সমস্ত টা গুছিয়ে নিতে আমাদের একটু সময় লেগেছিল। আমাদের দ্বারা ত্রুটি ও হয়েছিল তা অস্বীকার করবো না।কিন্তু পরবর্তীকালে চিকিৎসক থেকে শুরু করে সাধারণ কর্মী।এমনকি হাসপাতালের সকল সদস্যরা কারণে আক্রান্ত রোগীদের বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই কারণেই এত বড় সাফল্য পেয়েছি আমরা।সোমবার দুপুর থেকে করোনারি রোগীদেরকে ফুল-মিষ্টি দিয়ে ধাপে ধাপে বাড়ি পাঠানো হবে।এর পাশাপাশি কোভিড চিকিৎসার জন্য মেডিকেল কলেজকে ব্যবহার করা হবে বলে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments