সোনার খনিতেও করোনার থাবা, আক্রান্ত ১৬৪ জন শ্রমিক
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ থেকে নিরাপদে থাকতে বিভিন্ন দেশের মতো দক্ষিণ আফ্রিকাতেও লকডাউনের জেরে সব বন্ধ ছিল। এখানকার সোনার খনিগুলোতেও কাজ হয়নি। মে মাসের শুরুতে লকডাউন ওঠায় নিয়ম মেনে ৫০ শতাংশ শ্রমিক নিয়ে কাজ শুরু হয়। জোহানেসবার্গ থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের পোনেং নামে সোনার খনিতেও সোনা উত্তোলনের কাজে নামেন শ্রমিকরা। কিন্তু সেখানেও করোনা থেকে মুক্তি পেল না শ্রমিকরা।
সোনার খনি পোনেংয়ের অন্তত ১৬৪ জন শ্রমিক করোনা আক্রান্ত হওয়ায় কাজের জন্য তা খুলেও ফের বন্ধ করে দেওয়া হল। সূত্রের খবর, এই শ্রমিকদের কারোরই কোনও উপসর্গ ছিল না। স্রেফ নিরাপত্তার স্বার্থে পরীক্ষা করানোর পর বোঝা যায়, তাঁদের শরীরে বাসা বেঁধেছে COVID-19। এঁদের সকলকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন খনির মালিক অ্যাংলো গোল্ড আশান্তি।

No comments