নিজের পুরস্কারের অর্থ মূল্য কোভিড-১৯ তহবিলে দান করলেন সানিয়া
নজরবন্দি ব্যুরোঃ প্রথম ভারতীয় টেনিস তারকা হিসেবে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড জিতেছেন সানিয়া। মোট ১৬ হাজার ৯৮৫টি ভোটের মধ্যে দশ হাজারের বেশি ভোট পেয়ে এশিয়া-ওশিয়ানিয়া অঞ্চলের হয়ে এই পুরস্কার জেতেন সানিয়া। আর সেই পুরস্কারের অর্থ মূল্য তুলে দিলেন কোভিড-১৯ তহবিলে। এর আগেও সানিয়ে বিভিন্ন ভাবে দেশের এই করোনা যুদ্ধে সাহায্য করেছেন।
পুরস্কার জিতে সানিয়া বলেন, 'প্রথম ভারতীয় হিসেবে ফেড কাপ হার্ট পুরস্কার জেতা আমার কাছে সন্মানের। আমি এই পুরস্কার গোটা দেশ এবং আমার সমস্ত ভক্তদের জন্য উৎসর্গ করতে চাই। আশা করি আগামীদিনে দেশকে আরও সন্মান এনে দিতে পার। ভোট দিয়ে আমাকে জয়ী করার জন্যে সবাইকে ধন্যবাদ।'

No comments