রাজ্যে লকডাউন; তেলেভাজা, ইলেকট্রনিক্স, গয়না দোকান খুলতে অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী!
নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে করোনা ভাইরাসের সংক্রমন কমার তো কোন লক্ষনই নেই বরং বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। রাজ্যের মধ্যে থাকা গ্রিন জোন গুলিতেও পাওয়া যাচ্ছে আক্রান্ত! কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার পাশাপাশি হুগলী জেলা জুড়ে ভয়ানক গতিতে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দক্ষিন ২৪ পরগনা জেলায় মোবাইল টেস্টিং ভ্যান এবং হাওড়া জেলাতে করোনা টেস্টিং কিয়স্ক বসিয়েছে প্রশাসন। এদিন করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১০ জন। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ২ হাজার ১৭৩ জন। আর এর মধ্যেই মুখ্যমন্ত্রী এক নতুন ঘোষণা করলেন, তিনি এদিন জানিয়েছেন, এখনও অনেকদিন করোনাকে নিয়ে চলতে হবে আমাদের।
আরও দু-তিন মাস সময় লাগতে পারে। সেজন্য একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। তবে এখনই কনটেনমেন্ট জোনে কোন বিধিনিষেধ শিথিল হবে না। এর বাইরে সব জোনেই স্ট্যান্ড-অ্যালোন বা একক ভাবে থাকা সব রকমের দোকান খোলা যাবে। তবে জেলার পুলিশ ও প্রশাসন ঠিক করে দেবে কোথায় কোন দোকান খোলা যাবে বা যাবে না সেটা। তবে তিনি বলেন চপের দোকান বুধবার থেকেই খোলা যাবে বলে জানিয়েছেন। তবে দুপুর ১২টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। এছারাও রেস্তরাঁ বাদে অন্যান্য খাবারের দোকান ইলেকট্রিক, ইলেকট্রনিক্স ও মোবাইল সামগ্রীর দোকান খোলা যাবে। গয়নার দোকানও বুধবার থেকে খোলা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছারাও তাঁতের কাজ বুধবার থেকে করা যাবে। খোলা হবে বিশ্ব বাংলা হাট ও খাদি বাজার। গ্রামীণ এলাকায় নির্মাণ কাজও শুরু করা যাবে। এক্ষেত্রে একশো দিনের কাজের আওতায় শ্রমিক নিয়োগ করা যাবে।

No comments