Header Ads

হৃদরোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কিংবদন্তি হকি খেলোয়াড় বলবীর সিং

নজরবন্দি ব্যুরোঃ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কিংবদন্তি হকি খেলোয়াড় বলবীর সিং (সিনিয়র)। অলিম্পিকে তিনবারের সোনা জয়ী দলের অন্যতম সদস্য বলবীর সিং-এর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তাঁর নাতি কবির সিং। বলবীর সিং সিনয়র এর নাতি কবীর সিং বলেন, 'গতকাল বিকেলে আচমকাই ওনার শরীর খারাপ হয়ে জাউ।

 এখন ওনার শারীরিক অবস্থা অতটা ভালো না। ওনাকে ফর্টিস হাসপাতালে ভর্তি করানো হয়েছে, যেখানে ওনাকে এখন আসিইউতে রাখা হয়েছে।"৯৫ বছর বয়সী বলবীর সিং গত বছর শ্বাসকষ্টের সমস্যার কারণে অনেক দিন চণ্ডীগড়ের হাসপাতালে ভর্তি ছিলেন। পারিবারিক সুত্র থেকে জানা যায় যে, গত দুই তিন দিন থেকে ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, আর এর কারণে ওনার শরীরের অন্যান্য অঙ্গেও সমস্যা দেখা দিচ্ছিল। মোটের উপর ওনার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.