ত্রান দেওয়া চলবে না; বামেদের ওপর হামলা তৃণমূলের! ক্রিমিন্যালের দল তৃণমূল, বললেন সুজন।
নজরবন্দি ব্যুরোঃ ত্রান বিলি নিয়ে ফের সংঘর্ষ রাজ্যে; এবারের ঘটনাটি ঘটল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। ত্রান বিলি করা সিপিআইএম কর্মীদের ওপর চালায় তৃণমূল বলে অভিযোগ উঠেছে। সিপিআইএম কর্মীদের মারধোর করার পাশাপাশি আক্রমন করা হয় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান সিপিআইএম নেতা তড়িৎ বরন তোপদার কে বলে অভিযোগ। এমনকি প্রাক্তন সাংসদের গাড়িও ভাঙচুর করা হয়।
উল্লেখ্য, দেশে দ্বিতীয় দফার লকডাউন শুরু হওয়ার পর থেকেই বামপন্থী শ্রমিক ইউনিয়নের কর্মীরা টিটাগড় স্টেশন চত্বরে থাকা মানুষদের রান্না করা খাবার পরিবেশন করে আসছেন। এদিনও তাঁর বিকল্প হয়নি। কিন্তু আজ খাওয়ার বিলি করার সময় আচমকাই টিটাগড় পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূল কর্মী-সমর্থকরা খাবার দিতে বাধা দেয় বামেদের। তারপরেই শুরু হয় বচসা; ত্রান দিতে বারন করে কাউন্সিলারের নেতৃত্বে তৃণমূল সমর্থকরা; তাঁদের দাবি কনটেনমেন্ট এলাকায় ত্রান দেওয়া চলবে না। এরপরেই শুরু হয় ভাঙচুর, বামেদের কমিউনিটি কিচেনে ভাঙচুর চালিয়ে আক্রমন শানানো হয় তড়িৎ বরন তোপদারের গাড়ির ওপর; ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ।
সিপিআইএম কর্মীরা পরে বিক্ষোভ দেখায় টিটাগড় থানায়; পরে পুলিশ তাঁদের আশ্বস্ত করায় বিক্ষোভ উঠে যায়! ঘটনার তীব্র প্রতীবাদ করেছেন সিপিআইএম বিধায়ক সুজন চক্রবর্তী। তিনি বলেছেন "শেষমেশ তড়িৎ তোপদার ও আক্রান্ত? ৮২ বছরের স্যার। টিটাগরে ভেঙে দেওয়া হোল কমিউনিটি কিচেন। অভুক্ত মানুষের খাওয়া- তাতেও হামলাবাজী! পাষন্ডের দল। শাষকের অনুপ্রেরণায় ক্রিমিনালস বাহিনী! অপরাধী কখনো ছাড় পাবে না, মনে রাখবেন মাননীয়া(মমতা ব্যানার্জী)।"

No comments