প্রধানমন্ত্রীকে প্রত্যেক শ্রমিক পিছু ৭৫০০ টাকা করে দেওয়ার অনুরোধ রাহুলের।
নজরবন্দি ব্যুরোঃ আজ জাতির উদ্দেশ্যে ভাষন দেওয়ার সময় বহু প্রতীক্ষিত আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তিনি এদিন জাতির উদ্দেশ্যে ভাষন দেওয়ার সময় ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষনা করলেন। যা দেশের সার্বিক উন্নয়নের কাজে লাগানো হবে এবং দেশের সাধারন মানুষের স্বার্থে ব্যাবহার করা হলে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আরও জানান ২০ লক্ষ কোটি টাকা দেশের জিডিপির মোট ১০ শতাংশ।
তিনি জানিয়েছেন, "এই আর্থিক প্যাকেজ ক্ষুদ্র এবং কুটির শিল্পের জন্যে, এই আর্থিক প্যাকেজ দেশের গরীব শ্রমজীবী মানুষের জন্য!"
প্রধানমন্ত্রীর এই কথার রেশ ধরেই রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, "আমি আপনাকে অনুরোধ করছি, যে লক্ষ লক্ষ গরীব শ্রমজীবী ভাই এবং বোনেরা রাস্তায় দিনের পর দিন হাঁটছেন! অনেক দিন আনা দিন খাওয়া মানুষ এই লকডাউনে না খেয়ে দিন কাটাচ্ছেন তাঁদের প্রত্যেক কে সরাসরি ৭৫০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করুন।"
প্রসঙ্গত কিছুদিন আগেই রাহুল গান্ধীর সাথে এক আলাপচারিতায় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরামন রাজন জানিয়েছিলেন দেশের সাধারন মানুষের হাতে ৬৫ হাজার কোটি টাকা সরাসরি দেওয়া হলে করোনা পরবর্তী দূর্ভিক্ষ এড়াতে পারবে ভারত।
এখন দেখার এই ২০ লক্ষ কোটি টাকা থেকে ৬৫ হাজার কোটি টাকা দেশের সাধারন মানুষকে সরাসরি অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিনা কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য নোবেল জয়ী অর্থনিতীবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও জনগনের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন প্রয়জনে টাকা ছাপানো হোক। কিন্তু জনগনের হাতে সরাসরি টাকা না দিলে বিপদ অবশ্যম্ভাবী। এখন দেখার কেন্দ্র সাধারনের অ্যাকাউন্টে টাকা দেয় কি না।

No comments