Header Ads

সলমনকে ফোটোগ্রাফার বলেন ভাগ্যশ্রী কে জাপটে স্মুচ করতে,কি করলেন সলমন?জেনে নিন

নজরবন্দি ব্যুরোঃ ম্যায়নে পেয়ার কিয়া এমন একটি সিনেমা যা প্রতিটি প্রজন্মের কাছে মনে রাখার একটি ছবি হয়ে উঠেছে।এই ছবিতে সলমন ও ভাগ্যশ্রী জুটি দর্শকদের মনে অনেকটা জায়গা করে নিয়েছিল।তবে ছবির শুটিংয়ের সময় ভাগ্যশ্রী সাথে এমন একটি ঘটনা ঘটে যা হয়তো আপনারা অনেকেই জানেন না। সেই কথা আজ এতো বছর পর ভাগ্যশ্রী সবার সাথে শেয়ার করে নিলেন।ভাগ্যশ্রী জানান, সেইসময়ের খ্যাতনামা একজন আলোকচিত্রী আমার আর সলমনের ছবি তুলতে আসেন। কিন্তু সেই আলোকচিত্রী একটু অন্য ধরনের চাইছিলেন। আমি আর সলমন একসাথে দাঁড়িয়ে ছিলাম। উনি সলমনকে ডেকে আলাদাভাবে নিয়ে যান।
সলমন কে বলেন, ফ্লাশ লাইট জ্বালার সাথে সাথে সলমন যেন আমাকে জাপটে ধরে ঠোঁটে চুমু খায়।আমার কানে এসেছিল এই কথা। আর আমি এই কথা শুনে আঁতকে উঠেছিলাম।কিন্তু আমি যে ওদের কথোপকথন শুনেছি তা ওরা বুঝতে পারেনি।কিন্তু পরক্ষনেই সালমানের উত্তরে আমি অনেকটা শান্ত হই এবং অনেকটা ভরসাও পাই।সলমন সাফ জানিয়েছিলেন যে এমন কিছু করতে হলে আগে ভাগ্যশ্রীর সঙ্গে কথা বলতে হবে৷ সেই দিনই বুঝেছিলাম ও খুব ভালো মানুষ।সহ অভিনেত্রী কে বিপাকে ফেলতে চাননি সলমান৷ আসলে সেই সময়ে ছবিতে চুমু খাওয়ার রীতি একেবারেই ছিল না৷ধীরে ধীরে অনেক বোল্ড হয়েছে বলিউড৷ কিন্তু সেই সময়ের ছবি নিষ্পাপ প্রেমের গল্প বলত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.