অবশেষে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার জেএমবি সংগঠনের অন্যতম পান্ডা আব্দুল করিম
নজরবন্দি ব্যুরো: শেষমেষ কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে জেএমবির অন্যতম প্রধান মাথা বড় করিমকে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের স্থানীয় পুলিশের সাথে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালায়। এই পুলিশের অভিযানে মুর্শিদাবাদের সুতি থেকে গ্রেফতার হয় জঙ্গী আব্দুল করিম ওরফে বড় করিম। জেএমবি জঙ্গি সংগঠনের প্রধান সালাউদ্দিন স্যালাইনের অন্যতম সাথী এই আব্দুল করিম। মুর্শিদাবাদের ধুলিয়ান মডিউল এর প্রধান করিম।
ঘর বিস্ফোরণকাণ্ডে পিছনে জেএমবি জঙ্গি সংগঠনের যুক্ত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে সংগঠনের একাধিক সদস্য কে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বড় করিমের কাছ থেকে পাওয়া গেছে বেশ কিছু কাগজপত্র ও নথি। তাদের ধারণা তাকে জেরা করেই মিলবে সংগঠনের প্রধান সালাউদ্দিনের খবর। পুলিশের গোয়েন্দা বিভাগ জানার চেষ্টা করছে জেএমবি নতুন করে মডিউলের কাজ করছে কিনা। পুলিশ সূত্রে খবর, স্বাধীনতা দিবসের আগেই কোন নাশকতার সব করতে পারে জঙ্গিরা। সেই কারণে ফের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সংগঠনের নেতারা জঙ্গী নিয়োগ প্রক্রিয়া চালু করেছে নতুন করে।
নতুন করে যাতে কোন নাশকতার ঘটনা না ঘটে সেই দিকে খেয়াল রাখছেন গোয়েন্দারা। রাজ্যের সীমান্তবর্তী অঞ্চল গুলির মধ্যে বেশ কয়েকটি জায়গা কে জেএমবির কার্যকলাপ শুরু হয়েছে বলে খবর আসছে। কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ তাদের রিপোর্টে জানিয়েছেন, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জেলায় নতুন করে জঙ্গি প্রশিক্ষণ শিবির শুরু করেছে জেএমবি। ইতিমধ্যে এইরকম পাঁচটি প্রশিক্ষণ শিবির এর খবর আছে গোয়েন্দাদের কাছে। অন্যদিকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জাল নোটের ব্যবসা রমরমিয়ে চলছে। সেখান থেকে মালদহের কালিয়াচক ও বৈষ্ণবনগরে লাখ টাকার জাল নোট পাচার করা হয়।

No comments