Header Ads

আমফানে বিধ্বস্ত বাংলা সাহায্যে এগিয়ে এলেন বঙ্গকন্যা মিস ইংল্যান্ড ভাষা মুখোপাধ্যায়

নজরবন্দি ব্যুরোঃ মিস ইংল্যান্ডের মুকুট নামিয়ে ফেলেছেন বিগত দু মাস আগেই। লক্ষ্য করোনার সাথে যুদ্ধে জয়ী হওয়া। গলায় স্টেথোস্কোপ তুলে নিয়েছেন সৈনিক মিস ইংল্যান্ড ভাষা মুখোপাধ্যায়।ভাষা একদিকে একজন খ্যাতনামা মডেল। পাশাপাশি তার কাছে রয়েছে দুটো ডিগ্রিও।প্রথম ডিগ্রী মেডিকেল সাইন্সে এবং দ্বিতীয় ডিগ্রিটি সার্জারি ও মেডিসিনে।২০১৯ সালে মিস ইংল্যান্ডের খেতাব জেতেন ভাষা।এবার সেই বঙ্গকন্যা ভাষা বাংলার বিধ্বস্ত অবস্থা দেখে এগিয়ে এলেন।প্রবাসী বঙ্গকন্যা ভাষা ইংল্যান্ডে থাকেন কিন্তু বঙ্গকন্যা বলে কথা তাই বাংলার এরকম ধ্বংসাবশেষ দেখে আর বসে থাকতে পারলেন না তিনি এগিয়ে এলেন সাহায্যের জন্য।একদিকে তো গোটা বিশ্বজুড়ে করোনার থাবা আবার অন্যদিকে আগমন সুপার সাইক্লোন আমফানের।
আর আমফানের প্রভাবে বাংলা ধ্বংসাবশেষের চিত্র উঠেছে এসেছে। কেউ ঝড়ে নিজের মাথার ছাদ হারিয়েছে। আবার কেউ দুটো খাবার জন্য পথ চেয়ে বসে আছে।সেই সমস্ত মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এলেন মিস ইংল্যান্ড ভাষা মুখোপাধ্যায়।ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেন ভাষা। সেই ভিডিওটা তিনি জানান, কলকাতা মানেই তাঁর পরিবার।আমফানের ফলে আমার শহরতলীর প্রচুর ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে পথশিশু এবং এই বিপর্যয় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দ্যা হোপ ফাউন্ডেশন নামে একটি সংস্থা কাজ করে চলেছেন।সেই ফাউন্ডেশনের অ্যাম্বাসেডর হলেন ভাষা মুখোপাধ্যায়। সংস্থা আমফানে বিধ্বস্ত মানুষদের জন্য একাধিক ত্রাণ তহবিল খুলে ফেলেছে।তবে বর্তমানে করোনা ভাইরাস এর সাথে যুদ্ধ করতে ব্যস্ত চিকিৎসক ভাষা মুখোপাধ্যায়। গ্ল্যামারের জীবন ছেড়ে বর্তমানে চিকিৎসকের ভূমিকায় পালন করছেন ভাষা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.