কবে বিশ্বকাপ? বলতে পারলনা আইসিসি, বিশ্বকাপের আকাশ সেই মেঘাচ্ছন্নই
নজরবন্দি ব্যুরোঃ ম্যারথন বৈঠকের পরেও টি-২০ বিশ্বকাপ নিয়ে কোন সিদ্ধান্তে পৌছতে পারল না বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ICC. এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে বৃহস্পতিবারের আলোচ্য বিষয়ের সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১০ জুন । কোভিড১৯ এর জন্য স্তব্ধ হয়ে রয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। এই বছরেই অক্টোবর মাসে অস্ট্রেলিয়াতে হওয়ার কথা টি-২০ বিশ্বকাপ। কিন্তু সেতা হবে কি? ১০ জুনের আগে বিশ্বকাপ সংক্রান্ত কোনও বিষয়েই কোনওরকম সিদ্ধান্ত গ্রহণ করবে না আইসিসি। চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের নেতৃত্বে এদিন টেলি কনফারেন্সে বোর্ড মিটিং'য়ের নির্যাস এটাই। সদস্যদের দাবি করা গোপনীয়তা রক্ষার বিভিন্ন ইস্যুগুলি নিয়ে ১০ জুন পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহণ করবেন আইসিসি সিইও।
সদস্যদের আশ্বস্ত করার পরেই বিশ্বকাপ সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে তারপরেই। অপর দিকে শোনা যাচ্ছে, টিভি স্বত্ব কিনে রাখা ভারতীয় সংস্থাও বিশ্বকাপ নিয়ে টালবাহানায় খুশি নয়। একই সংস্থার হাতে রয়েছে আইপিএলের টিভি স্বত্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপ না-হলে আইপিএলের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে চাইবে তারা। এটা বুঝতেও তো কোনও শার্লক হোমস হওয়ার দরকার নেই যে, এ বছরের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা ক্ষীণ। শোনা যাচ্ছে, অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডও চাইছে, এ বছরের সংস্করণ পিছিয়ে ২০২১ বা ২০২২-এ তাদের দেশে বিশ্বকাপ দেওয়া হোক। সভার সিদ্ধান্ত যতই মুলতবি রাখা হোক, বিশ্বকাপের আকাশ সেই মেঘাচ্ছন্নই।

No comments