Header Ads

করোনার লাল চক্ষু উপেক্ষা করেই শুরু হচ্ছে বেশ কিছু ফুটবল টুর্নামেন্ট

নজরবন্দি ব্যুরোঃ ইউরোপ জুড়ে করোনা আবহের মধ্যেই শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। একাধিক দেশে চলছে ফুটবল ফেরার প্রস্তুতি। ১৬ মে থেকে জার্মানিতে শুরু হয়ে গিয়েছে বুন্দেশলিগা। এখনও পর্যন্ত সাফল্যের সঙ্গে বুন্দেশলিগা পরিচালনা করছে জার্মান প্রশাসন ও লিগ কর্তৃপক্ষ। জুন মাস থেকে ইউরোপ তথা বিশ্ব ফুটবলের আরও তিনটি লিগ যে ফিরতে চলেছে তা একপ্রকার নিশ্চিত ছিল। প্রত্যাশা মতই ৮ জুন থেকে শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা। ১৭ জুন তেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শুধু টালবাহান চলছিল ইতালির প্রধান ফুটবল প্রতিযোগিতা সিরি এ নিয়ে। ক্লাবগুলি অনুশীলন শুরু করলেও, লিগ শুরুর দিন নিয়ে চলছিল জল্পনা। একাধিক বার একাধিক তারিখ শোনা যাচ্ছিল। এবার সবকিছু ঠিকঠাক থাকলে ২০ জুন থেকে শুরু হতে চলেছে সিরি এ।দীর্ঘ বিরতির পর প্রথমে প্লেয়ারদের ব্যক্তিগত অনুশীলনে ফেরার অনুমতি দিয়েছিল প্রশাসন।

 তারপর গত বুধবার থেকে অনুমতি দেওয়া হয় দলগত অনুশীলনের। অনুশীলনে নেমে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবই। অনানুষ্ঠানিক অনুশীলন শুরুর পর এখন পর্যন্ত ২৭৫২টি কোভিড-১৯ টেস্টে ১২ জন ফুটবলার ও ক্লাব অফিসিয়ালের করোনা ধরা পড়েছে। এরপর ২৮মে অর্থাত্ বৃহস্পতিবার ফের লিগ চালুর বিষয়ে আলোচনার জন্য এবং ব্রডকাস্টিংয়ের বিষয়ে আলোচনার জন্য ফের বৈঠক করে ক্লাবগুলি। সেখানেই ১৭ জুন থেকে লিগ পুনরায় শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে রিপোর্টে প্রকাশ।ইপিএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯২টি ম্যাচ বাকি রয়েছে। যত দ্রুত সম্ভব ম্যাচগুলো শেষ করতে চায় লিগ কর্তৃপক্ষ। উদ্বোধনী দিনে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি-আর্সেনাল ও অ্যাস্টন ভিলা-শেফিল্ড শিল্ড।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.