Header Ads

বিশ্বে মহামারিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ লক্ষ,এশিয়ার মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে ভারত

নজরবন্দি ব্যুরো: বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ লক্ষ। মারেন ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৬২ হাজার ৮১ জনের। এই মহামারিতে সবথেকে শোচনীয় অবস্থা আমেরিকার। এখানে আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ১লক্ষ ৩ হাজার ৩৩০জনের। তারপরেই আক্রান্তের সংখ্যার হিসাবে নাম আসে ব্রাজিলের। ব্রাজিলে সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৩৮হাজার ৮১২। মৃত্যু হয়েছে প্রায় ২৬ হাজার ৭৬৪ জনের। ব্রাজিল এর পরেই সংক্রমণ বেশি ছড়িয়েছে রাশিয়াতে।
 সেখানে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৯ হাজার ৫১-তে এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৪২জনের। ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৯ হাজার এবং মৃতের সংখ্যা ৩৭ হাজার ৮৩৭। স্পেনে সংক্রমণে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ২ লক্ষ ৮৪ হাজার এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ১১৯জনের। ইতালিতে সংক্রমণে আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৩১ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩৩ হাজার ১৪২ জনের। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ছারিয়েছে ১ লক্ষ ৮২ হাজার, এবং মৃতের সংখ্যা ৮ হাজার ৫৭০। তার পরেই আসে ফ্রান্স। সেখানে আক্রান্ত ১ লক্ষ ৪৬ হাজার ২৩৮ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬৬২ জনের।
 তুরস্কে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়িয়েছে, ১ লক্ষ ৬০ হাজার ৯৭৯-এ। মারা গেছেন ৪ হাজার ৪৬১ জন। পিছিয়ে নেই ভারত। বিশ্বের অন্যান্য দেশ গুলির মতোই ভারতেও প্রতিনিয়ত বেড়ে চলেছে সংক্রমণে আক্রান্তের সংখ্যা। সাথে বাড়ছে মৃত্যুর হারও। দেশে মহামারীতে আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৭৯৯ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৭০৬ জনের। চিনের থেকে ভারতে মৃত্যুর হয়েছে বেশি মানুষের। এশিয়ার মধ্যে আক্রান্তের সংখ্যার হিসেবে শীর্ষস্থানে ভারত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.