Header Ads

নায়িকা এখন গায়িকা, জীবনের প্রথম গাওয়া গান করোনা যোদ্ধাদের উৎসর্গ করলেন মাধুরী দীক্ষিত

নজরবন্দি ব্যুরোঃ বলিউডে অভিনয় ও নাচের জন্য বিখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত।কিন্তু মাধুরীর গানের গলাও যে দারুণ তা কি জানেন?তার এই ট্যালেন্টটা এত দিন ছিল সুপ্ত অবস্থায়।তবে এই প্রথম অনুরাগীদের কাছে গায়িকা অবতারে ধরান করলেন অভিনেত্রী।বিগত মাস দুয়েক ধরে চলছে লকডাউন।তাই সাধারণ মানুষ থেকে তারকারা সবাই ঘরবন্দী।
 আর এই সময়ে সোশ্যাল মিডিয়ায় সকলেই খুব সক্রিয়। মাধুরীর ক্ষেত্রেও তা অন্যথা হয়নি।তবে জীবনের প্রথম গাওয়া গান মাধুরী উৎসর্গ করলেন জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত করোনা যোদ্ধাদের।আর সেই গান সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য পেতেই তারকা বন্ধুরা ও তার ভক্তেরা প্রশংসায় পঞ্চমুখ।তাঁর গানের নাম ‘ক্যান্ডেল’ অর্থাৎ মোমবাতি।নিচের লিংকে ক্লিক করে দেখে নিন মাধুরীর সেই গানের ভিডিও।
https://www.instagram.com/p/CAvACvNApb8/

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.