লকডাউনে বেসরকারি কর্মীদের পুরো মাইনে দেওয়া আবশ্যিক নয়! জানাল কেন্দ্র।
নজরবন্দি ব্যুরোঃ লকডাউন জারি রয়েছে দেশে, চতুর্থ দফার লকডাউন চলবে আগামি ৩১শে মে পর্যন্ত। এই অবস্থায় নিজেদের অবস্থান বদল করে বেসরকারি ফার্মের কর্মীদের পাশ থেকে সরে গেল কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দিয়েছিল লকডাউনের মধ্যে পুরো মাইনে দিতে হবে।আর এখন অবস্থান বদল করে কেন্দ্র জানাল চলতি লকডাউনের মধ্যে কর্মীদের পুরো মাইনে দেওয়া আবশ্যিক নয়।গত ২৯ মার্চ কেন্দ্র নির্দেশিকা দিয়েছিল যে লকডাউনে কলকারখানা বন্ধ থাকলেও মাস মাইনে নির্দিষ্ট সময়ে দিতে হবে, এখন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে।
উল্লেখ্য গত ১৫ই এপ্রিল সুপ্রিম কোর্ট জানায় অনেক ছোটো সংস্থার এই সময় হয়ত কোনও রোজগারই নেই। তারা টাকা দেবে কীভাবে? পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্রকে জানায় মাইনে না দিতে পারলে কোনও সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা আপাতত নেওয়া যাবে না।
সেইমতই নিজের অবস্থান বদল করল কেন্দ্র। কিন্তু কম মাইনে মানে কতটা কম? সূত্রের খবর সেটা পুরোপুরি নির্ভর করছে সংস্থার ওপর। তাঁদের আয় অনুযায়ী তাঁরা মাইনে প্রদান করতে পারে আর যদি সম্পূর্ণ লোকসানে চলে সেক্ষেত্রে মাইনে নাও দিতে পারে।
এতে আপত্তি জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা কেন্দ্রকে তোপ দেগে বলেন "আর্থিক প্যাকেজেও কিছু নেই। এবার মাইনে দেওয়ার নির্দেশও প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। সাধারন মানুষ খাবে কি?"

No comments