Header Ads

করোনার থাবা প্রেসিডেন্সি সংশোধনাগারে, সংক্রমণের উপসর্গ নিয়ে মৃত্যু এক বন্দির।

নজরবন্দি ব্যুরো:  এবার করোনার থাবা প্রেসিডেন্সি সংশোধনাগারে। সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রেসিডেন্সি সংশোধনাগারের এক বন্দীর। করোনা ভাইরাস এর উপসর্গ লক্ষণ করার পর বন্দীর চিকিৎসা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই মারা গেলেন এই বন্দি। প্রেসিডেন্সি সংশোধনাগারে করোনা সংক্রমণের খবর সামনে আসায় উদ্বেগ বেড়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। কারণ সংশোধনাগারের থাকা বন্দীরা বাইরে বেরোতে পারেন না। তবে এই সংক্রমণ কিভাবে ছড়ালো এটাই চিন্তার বিষয়। মৃত বন্দির করোনার পরীক্ষার রিপোর্ট পজেটিভ এলে আশঙ্কা আরো বাড়বে। তাহলে ধরে নিতে হবে জেলের মধ্যেই সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু জেল কর্তৃপক্ষ এবং রাজ্য এই বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি।
 সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছুদিন যাবৎ শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে জেলের হাসপাতালেই ভর্তি ছিলেন বন্দি। জেল হাসপাতালে ভর্তি থাকা কালীন তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। দেখা দেয় করোনা ভাইরাসের উপসর্গ। রবিবার সকালে তাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এবং সেখানে করোনার নমুনা টেস্টের পরে আইসোলেশন ওয়ার্ডে লাইফ সাপোর্ট দিয়ে তাকে রাখা হয়। অবশেষে সোমবার তাঁর মৃত্যু হয়। কিন্তু এখনো পর্যন্ত মৃত ব্যক্তির করোনা ভাইরাস টেস্টের রিপোর্ট সামনে আসেনি। রিপোর্টে করোনা পজেটিভ এলে প্রেসিডেন্সি সংশোধনাগার নিয়েও এটি যথেষ্ট চিন্তার বিষয়। আপাতত নিয়ম মেনে দেহ মর্গে রাখার ব্যবস্থা করেছে পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.