Header Ads

দিঘাতে জলোচ্ছ্বাস; আমফানের তাণ্ডব শুরু

নজরবন্দি ব্যুরো: ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। এদিন সন্ধ্যায় রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়তে চলেছে। তার আগে মঙ্গলবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে ব্যাপক আকারে ঘূর্ণিঝড় আমফানের প্রভাব পড়তে শুরু করে।

এদিন সকাল থেকেই দিঘার সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছ্বাসে দেখা যায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সব থেকে বেশি সামুদ্রিক জলোচ্ছ্বাসের আশঙ্কা। ৪-৫ মিটার পর্যন্ত উঠতে পারে ঢেউ। বইতে পারে ঝোড়ো হাওয়া। উপকূলের কাছে হাওয়া বইবে সব থেকে বেশি।

একি সাথে দমকা হাওয়া বইতে শুরু করে জেলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে। দ্রুত রাজ্যের দিকে ছুটে আসছে এই সুপার সাইক্লোন আমফান। যার ব্যাপক প্রভাব পড়তে পারে এ রাজ্যের উপকূলবর্তী এলাকা গুলিতে। যে কথা ভেবে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.