Header Ads

ভারতে করোনায় আক্রান্ত ১,০১৩৩৮,জুন-জুলাইতে সর্বাধিক সংক্রমণের সম্ভবনা

নজরবন্দি ব্যুরোঃ যত দিন যাচ্ছে কোনভাবেই করোনা আতঙ্ক পিছু ছাড়ছে না। এ যেন এক ভয়াবহ মৃত্যু। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা কেউই বলতে পারছেনা। এই পরিস্থিতিতেও কোন নির্দিষ্ট ওষুধ কিংবা প্রতিষেধক না আসায় কিভাবে সংক্রমণ এড়ানোর যাবে তা বলা খুব কষ্টের। এদিকে দেশে চতুর্থবারের জন্য লকডাউন জারি হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি কেন্দ্রের রিপোর্টে ঘুম উড়েছে দেশবাসীর। এবার ভারতে ঢুকে পড়েছে লক্ষাধিক সংক্রমনের তালিকা। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষের বেশি। যা নতুন করে উদ্বেগ আর উৎকণ্ঠা তৈরি করেছে। সূত্রের খবর ১১৮ টি দেশে করোনাভাইরাস মারাত্মক আকারে থাবা বসিয়েছে। এদের মধ্যে দশ-বারোটি দেশের সংক্রমনের সংখ্যা এক লাখে পৌঁছে গিয়েছে। ভারত ও সেই তালিকায় অন্তর্ভুক্ত হল। মাত্র চার মাসে এক লক্ষ মানুষ আক্রান্ত হয়ে গিয়েছেন।
মার্চের শেষে আক্রান্তের সংখ্যা ছিল দেড় হাজার। কিন্তু মে মাসে সংক্রমণের সংখ্যাটা বাড়ে ৬৬ হাজার। চীনকেও টেক্কা দিয়ে দিল ভারত। সংক্রমণের নিরিখে ভারত ১১নম্বর স্থানে রয়েছে। আক্রান্ত সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় দেশে ১৩৪ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। করনা আক্রান্তের নিরিখে দেশের শীর্ষ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র, এরপরই তামিলনাড়ু, তারপর গুজরাট, চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী দিল্লি এরপর পর পর রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধপ্রদেশে ব্যাপক আকারে থাবা বসিয়েছে এই ভাইরাস।

 নিত্যদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যু হচ্ছে বহু মানুষের। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের বেশি। তবে কিভাবে সংক্রমণ রোগ যাবে তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। এদিকে চতুর্থ দফায় লকডাউন জারি হলেও বিভিন্ন জায়গায় লকডাউন শিথিল করে দোকানপাট, খোলা, গাড়ি চালানো এমনকি পাবও খুলে দেয়া হচ্ছে। সেই পরিস্থিতিতে সংক্রমণ কয়েকগুণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। আবার একদল গবেষক জানিয়েছে জুন জুলাই মাসে ভারতের সর্বাধিক আরে সংক্রমণ হতে পারে। সবমিলিয়ে ব্যাপক উৎকণ্ঠার আতঙ্ক রয়েছে ভারতে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.