Header Ads

চতুর্থ দফার লকডাউনে কেন্দ্রের নিয়ম মেনে চলতে হবে রাজ্যগুলিকে

নজরবন্দি ব্যুরোঃ আগেই কেন্দ্র সরকারের তরফ লকডাউন নিয়ে রাজ্যের হাতে ক্ষমতা দেয়া হয়েছিল। চতুর্থ দফায় লকডাউন থেকে রেড, অরেঞ্জ এবং গ্রীন জন চিহ্নিত করার ক্ষমতা রাজ্যের হাতেই দেয়া হয়েছিল। কিন্তু এই ক্ষমতা হাতে দেওয়া হলেও লকডাউন এর নিয়ম জাতি শিথিল না হয় সেদিকে লক্ষ্য রেখেই প্রতিটি রাজ্যের মুখ্যসচিব দের কাছে চিঠি পাঠানো কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে যে শর্তগুলি বেঁধে দেয়া হয়েছে তা কোনোভাবেই ভাঙ্গা চলবে না।
 প্রয়োজনে কোন জোনে এগুলি নতুন করে অনুমতি দেয়া হয়েছে তা বন্ধ রাখতে ওপারে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলি। ইতিমধ্যেই আমাদের রাজ্যে সোমবার থেকে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয় সরকার। বেসরকারি বাসগুলির ভাড়া না বাড়ানোর নির্দেশ চাওয়ার রাস্তায় বাস চালাতে চাইছেন না বাস মালিকরা। অন্যদিকে আসতে আসতে খোলা হচ্ছে দোকানপাট। তবে বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানও খুলেফেলা হচ্ছে। তবে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত বন্ধ থাকছে। এই পরিস্থিতিতে রাজ্যের হাতে ক্ষমতা থাকলেও কেন্দ্রের লকডাউন নিয়ম মেনেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে কাজ করতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.