Header Ads

হিন্দু মন্দিরে দীন-দরিদ্রদের হাতে খাবার তুলে দিলেন আফ্রিদি

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের মাঝে প্রান্তিক সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একাধিকবার শিরোনাম এসেছেন তিনি। তাঁর মহত্ উদ্যোগের কারণে প্রতিবেশী দেশ থেকে সমসাময়িক প্রাক্তন ক্রিকেটারদের প্রশংসাও কুড়িয়ে নিয়েছেন তিনি। তবে এবার শাহদ আফিদি যেটা করলেন তা ছাপিয়ে গেল তাঁর আগের সমস্ত দৃষ্টান্তকে। সম্প্রতি পাকিস্তানে একটি হিন্দু মন্দিরে গিয়েছিলেন শাহিদ আফ্রিদি ও তার সংগঠন। পাক স্কোয়াশ তারকা জাহাঙ্গির খানকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন আফ্রিদি।
মন্দিরে গিয়ে দুঃস্থ, দীন-দরিদ্রদের হাতে খাবার তুলে দেন আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেন বুমবুম। লেখেন, 'আমরা একসঙ্গে সংকটে পড়েছি। তাই ঐক্যবদ্ধভাবেই লড়তে হবে। একতাই আমাদের শক্তি। খাবার দিতে শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়েছিলাম।' এই মহত্ কাজে যে সমস্ত খাবারের ব্র্যান্ড তাঁর পাশে দাঁড়িয়েছে তাঁদের ধন্যবাদও জানিয়েছেন আফ্রিদি। এখনও পর্যন্ত ২২ হাজার পরিবারের কাছে রেশন পৌঁছে দিতে পেরে খুশি তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.