Header Ads

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে প্রবাসী শ্রমিকদের সমস্যা নিয়ে একবারও কোনো মন্তব্য করেননি; বললেন জাভেদ আখতার।

নজরবন্দি ব্যুরো: গতকাল রাত আটটায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন মোদি সরকার। সেই ভাষণে করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের মোট জিডিপির প্রায় ১০ শতাংশ অর্থাৎ কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেন। ৩০ মিনিটের বেশি সময়ের ভাষণে একবারও তিনি প্রবাসী শ্রমিকদের সমস্যা নিয়ে কোনো মন্তব্য করেননি। প্রধানমন্ত্রীর এই আচরনের তীব্র সমালোচনা করেছেন গীতিকার জাভেদ আখতার। জাভেদ আখতার নিজের টুইটারে লেখেন কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ অবশ্যই দেশের উন্নতির জন্য সঠিক সিদ্ধান্ত, কিন্তু ৩৩ মিনিটের দীর্ঘ ভাষণে প্রবাসী শ্রমিকদের জন্য একটি শব্দ খরচ করেননি প্রধানমন্ত্রী। যাদের এই সময় বেঁচে থাকার জন্য একটু সাহায্যের প্রয়োজন।
সোশ্যাল মিডিয়ায় জাভেদ আখতারের এই টুইট ব্যাপকহারে ভাইরাল হয়েছে। অধিকাংশ নেটিজেনরা তাঁর এই মন্তব্যকে সমর্থন করে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। প্রায় তিন ঘন্টা আগে করা জাভেদ আখতারের টুইট ইতিমধ্যে দেড় হাজারের বেশি রিটুইট হয়েছে, ও ১১ হাজারের বেশি মানুষ লাইক দিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল তাঁর ভাষণে আর্থিক প্যাকেজের ঘোষণা করে বলেন- এই প্যাকেজ ভারতকে আত্মনির্ভর হতে সাহায্য করবে এতদিন যারা কষ্ট করেছেন এই প্যাকেজ তাদের জন্য।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.