করোনা আবহে সরকারি কর্মীদের তুষ্ট করতে বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর! #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির মধ্যেও রাজ্যের সরকারি কর্মীদের জন্যে বোনাস ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই বোনাস ঘোষণা করেছেন তিনি। শুধু বোনাসই নয়, বোনাসের পাশাপাশি বাড়ানো হয়েছে বেতনের ঊর্ধসীমাও। গত বছরের থেকে বোনাসের পরিমান বাড়ানো হয়েছে। উপকৃত হতে চলেছেন কয়েক লক্ষ সরকারি কর্মী। প্রধানমন্ত্রীর ২০ লক্ষ টাকা প্যাকেজ ঘোষণার পরদিনই রাজ্যের সরকারি কর্মীদের জন্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ বছর রাজ্য সরকারি কর্মীদের ৪২০০ টাকা বোনাস দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। গত বছর ৪০০০ টাকা বোনাস দেওয়া হয়েছিল। এবছর সেটাই বাড়িয়ে ৪২০০ টাকা করা হয়েছে।
রাজ্যে মৃত্যুর ডাবল সেঞ্চুরি, লাগামহীন সংক্রমণ; এদিকে শিথিল হচ্ছে লকডাউন! #Exclusive
পাশাপাশি তিনি আরও জানান, এবছর বোনাস পাওয়ার ক্ষেত্রে বেতনের ঊর্ধসীমা ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৪ হাজার ২৫০ টাকা করা হচ্ছে। অর্থাৎ ৩৪ হাজার ২৫০ টাকা পর্যন্ত যাঁদের বেতন, তাঁরা সবাই এই বছর বোনাস পাবেন। এর ফলে ১০ লক্ষ কর্মী মানুষ উপকৃত হবেন বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন বোনাস দেওয়ার জন্য রাজ্য সরকারের ৪০০ কোটি টাকা খরচ হবে। তবে যাঁদের বেতন বেশি এবং যাঁরা বোনাস পান না, তাঁদের জন্য অগ্রিম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ৩৪ হাজার ২৫০ থেকে ৪১ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন তাঁদের ১০ হাজার টাকা করে অগ্রিম দেওয়া হবে। যদিও এটা পরে বেতন থেকে কেটে নেওয়া হবে। এই বোনাস এখন ইদের সময় মুসলিম কর্মীদের ও পরে দুর্গাপুজোর হিন্দু কর্মীদের দেওয়া হবে।করোনা মোকাবিলায় কেন্দ্রের ঘোষণা করা প্যাকেজ আলটিমেটলি অশ্ব-ডিম্ব। এমন ভাবে কেন্দ্রকে আক্রমণ করলেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস; দেখুন রাজ্যের জেলা ভিত্তিক পরিসংখ্যান। #Exclusive
মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রের ঘোষণা আসলে বিগ জিরো। পুরোটাই অশ্বডিম্ব। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ আর্থিক প্যাকেজের বিষয় বিস্তারিত জানানোর পরই কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি কেন্দ্রকে আক্রমন শানান তিনি, তাঁর কথায়, যে ভাবে কেন্দ্রীয় সরকার কাজ করছে, তা গণতন্ত্রের পক্ষে মারাত্মক। যে ভাবে কেন্দ্রীয় সরকার ঋণ-পিছনোর কথা বলছে, তা আসলে পুরোটাই ভাঁওতা। তাঁর মন্তব্য, " প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে কৃষক-গরিব মানুষদের ঋণ মকুব করা হয়েছিল। কিন্তু, এই সরকার আসলে তেমন কিছুই করল না।
মমতার কথায়, আজকের ঘোষণায় রাজ্যগুলিকে কিছুই দেওয়া হয়নি। বাঁচার অধিকার পুরোপুরি থমকে গিয়েছে। মমতার আরও কটাক্ষ, " প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্তব্যের কোথাও মিল নেই।"
মোদী সরকারের প্যাকেজের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দুর্ভোগের সময় মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্যাকেজে কর্মসংস্থানের কথা বলা হল না। করোনা মোকাবিলায় বরাদ্দ কোথায়? বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে কেন্দ্র সরকার। টাকা নেই, রাজ্যগুলি চালাবে কিভাবে....।"

No comments