Header Ads

দলের নিয়ম ভাঙার অভিযোগে সাধন পান্ডেকে শোকজ

নজরবন্দি ব্যুরো: আমফান পরবর্তী পরিস্থিতি সামলাতে পারিনি কলকাতা পুরসভা। কেন শহরে বিধায়কদের মতামত নেয়নি ফিরহাদ হাকিম, এই নিয়ে সংবাদমাধ্যমের সামনে বিশৃঙ্খলার তৈরির জন্য মানিকতলা কেন্দ্রের বিধায়ক সাধন পান্ডেকে শোকজ করেন উত্তর কলকাতার জেলা তৃণমূল সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রবীণ দলীয় নেতা হয়েও কেন দলের ফোরামে নিজের মতামত না জানিয়ে প্রকাশ্যে দলের মন্ত্রী তথা প্রশাসকের বিরুদ্ধে মুখ খুলেছেন।
 এ বিষয় সাধন পান্ডের থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর তরজা।সংঘাতে জড়িয়েছেন দুই মন্ত্রী। তাদের একে ওপরের বিরুদ্ধে মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর আলোচনা। তাদের এই সংঘাতকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছেন বিরোধীরা।দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠকে এ বিষয়ে খোঁচা দেন।এবং টুইট করে এই বিষয়টি উল্লেখ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.