Header Ads

আমফানে খতিগ্রস্থ বাড়িরে জন্য ২০ হাজার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ব্যুরোঃ আমফানের কারণে প্রচুর ক্ষতি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলাতে। এবার আজ নবান্ন থেকে তাঁদের সাহায্য করারা জন্য নবান্ন থেকে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘূর্ণিঝড়ে যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাঁদের প্রত্যেক পরিবারকে বাড়ি তৈরির জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও, পানের বরজ নষ্ট হয়ে যাওয়ায় সেই চাষিদের পাঁচ হাজার টাকা করে সহায়তা দেবে রাজ্য, ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছারাও মুখ্যমন্ত্রী আমফানের ক্ষয়ক্ষতির একটা হিসাব দেন। মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী- ১। রাজ্যে মৃত্যু হয়েছে ৮৭ জনের। ২। ক্ষতিগ্রস্ত ৮.১৩ লক্ষ লোককে সরানো হয়েছে অন্যত্র। এক নজরে দেখে নিন সরকারি হিসাবে রাজ্যে ক্ষতির খতিয়ান ৩।৩০০টি ব্রিজের কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে । ৪। কৃষি জমি সাড়ে দশ লক্ষ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে । ৫।
 এক লক্ষ পানের বরজ নষ্ট হয়েছে । ৬।৪৭১০ কিলোমিটার গ্রামীণ রাস্তা ভেঙেছে । ৭।২১টি জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে । ৮।১৬০ কিমি নদী বাঁধ ভেঙেছে । ৯।১ লক্ষ ১০ হাজার স্কুল ক্ষতিগ্রস্ত । ১০।৫৮ হাজার হেক্টর মাছ চাষের পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে । বিদ্যুত বিপর্যয়ের ব্যাপারেও দুই দফতরের এলাকা ভাগ করে পরিসংখ্যান দেন মুখ্যমন্ত্রী সিইএসসি এলাকার হিসাব ।১১.৩৩ লক্ষ গ্রাহকের মধ্যে বুধবার সন্ধ্যায় ৩২.৭ লক্ষ মানুষের বাড়িতে বিদ্যুত্‍ সংযোগ করে দেওয়া হচ্ছে। ১২.৩০ হাজার গ্রাহকের বাড়িতে বিদ্যুত্‍ দেওয়া বাকি থাকবে। ১৩. ওই জায়গায় যুদ্ধকালীন তত্পবরতায় কাজ করতে হবে। রাজ্য১ বিদ্যুযত্‍ বন্টন সংস্থার হিসাব ১৪. ১০৩ টা পুরসভার মধ্যেে ১০১ টা পুরসভা এলাকায় বিদ্যুত্‍ সরবরাহ করা সম্ভব হয়েছে। ১৫ পূজালি ও গোবরডাঙা পুরসভায় এখনও একটু সমস্যার রয়েছে। দুই পুরসভা এলাকাতেও বিদ্যুত্ ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.