Header Ads

এই প্রথম প্রকাশ্যে এল প্রধানমন্ত্রীর করোনা তহবিলের খবর; মঞ্জুর ৩১০০ কোটি!

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে তৈরি হওয়া করোনা-র কালো মেঘ গ্রাস করেছে আমাদের ভারত কেও; অর্থনিতির অবস্থা বেসামাল। দেশজুড়ে চলছে লকডাউন। তা সত্বেও বেড়েই চলেছে সংক্রমন। লকডাউন ঘোষনার পাশাপাশি করোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফাণ্ড গড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সর্বস্তরের জনগন থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রী, বিনোদন-ক্রিড়া জগতের নক্ষত্র সহ দেশের তাবড় শিল্পপতি সবাই দুহাত ভরে দান করেছেন প্রধানমন্ত্রীর সেই তহবিলে, সবার একটাই লক্ষ দেশের সাধারন মানুষের ওপর দিয়ে যেন অর্থনৈতিক মন্দার ঝড় না বয়ে যায়। হাজার হাজার কোটি টাকায় ফুলেফেঁপে উঠেছে প্রধানমন্ত্রীর তৈরি করোনার ত্রান তহবিল পিএম কেয়ার্স ফান্ড।
তবে কত টাকা উঠেছে তা স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী, বা লকডাউনে দেশের সাধারন খেটে খাওয়া মানুষের জন্যে সেই তহবিল থেকে কতটাকা কিভাবে খরচা করা হচ্ছে তাও খোলসা করেননি তিনি। কিন্তু এই প্রথমবার কেন্দ্র প্রকাশ্যে আনল পিএম কেয়ার্স থেকে অর্থ বরাদ্দের খবর।করোনা মোকাবিলার জন্য ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ করল পি এম কেয়ার তহবিল। যার মধ্যে ২ হাজার কোটি টাকা ব্যবহার হবে ভেন্টিলেটর কেনার জন্য, ১ হাজার কোটি টাকা ব্যবহার হবে পরিযায়ী শ্রমিকদের জন্য। একশো কোটি দেওয়া হবে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতির কাজে।
পিএম কেয়ার্সে যারা অর্থ দান করেছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.