১ লা জুন থেকে কোনো সেনা ক্যান্টিনে মিলবেনা বিদেশি সামগ্রী; নির্দেশ কেন্দ্রের।
নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার আত্মনির্ভর ভারত গঠনের জন্য ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১ লা জুন থেকে দেশের কোন আধাসেনা ক্যান্টিনে কোনরকম বিদেশি সামগ্রী রাখা যাবে না। থাকবে শুধু দেশিয় সংস্থার উৎপাদিত সামগ্রী। সেই নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার চতুর্থ দফায় লকডাউন ঘোষণা করতে গিয়ে আত্মনির্ভর ভারত গঠনের উপর জোর দেন মোদিজি। বিজেপির আদর্শের দিক থেকে আরএসএস এর অনুগামী সংগঠন। লকডাউন এর মধ্যেই নাগপুরে আরএসএসের সদর দপ্তর থেকে স্বয়ংসেবকদের বার্তা দিতে গিয়ে সরসঙ্ঘচালক মোহন ভাগবত স্বদেশি স্লোগান তোলেন। এটা সংঘের পুরনো অর্থনৈতিক মডেল। শুধু এই ক্ষেত্রে কাজ করার জন্য সংঘের স্বদেশি জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন রয়েছে।
ভাগবত বলেন স্বদেশিই আত্মনির্ভরতার পথ। সংঘপ্রধানের এই বার্তার পর করোনা ভাইরাসের সংক্রমণে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়া দেশকে বাঁচাতে সেই পথেই হাঁটতে চাইছেন নরেন্দ্র মোদি। ভাষণে সেটাই বুঝিয়ে দেন দেশবাসীকে। এরপরেই দেশের ছোট, ক্ষুদ্র শিল্প গুলিকে চাঙ্গা করতে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মোদীজি সুরে সুর টেনে টুইটে অমিত শাহ বলেন দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে স্থানীয় ভাবে উৎপাদন বাড়াতে হবে। যার ফলে আগামী দিনে ভারত বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জায়গায় পৌঁছবে। আমাদের ভারতের সেনা ও আধা সেনার সদস্য সংখ্যা ১০ লাখ।
পরিবারের সদস্য মিলিয়ে মোট উপভোক্তার সংখ্যা মোটামুটি ৫০ লাখ। তাদের জন্য দেশের ১১৯ টির প্রধান ক্যান্টিন রয়েছে এছাড়াও ১৬৩৫ টি সাবসিডিয়ারি ক্যান্টিনও আছে। এইসব ক্যান্টিন থেকে সেনা ও আধা সেনারা সস্তায় পণ্য কিনতে পারেন। ১ লা জুন থেকে এইসব ক্যান্টিনে শুধুমাত্র স্বদেশী জিনিস বিক্রি করতে হবে বলে জানা গেছে। এইসব ক্যান্টিনে বছরে ২ হাজার ৮০০ কোটি টাকার ব্যবসা হয়। এরকম ঘোষণা আগেও করা হয়েছিল। ক্যান্টিনে যতটা সম্ভব স্বদেশি জিনিস বিক্রি করতে হবে। জামা কাপড় থেকে খাবার দাবার এমনকি স্টেশনারি জিনিস স্থানীয় সংস্থার থেকে কিনতে বলা হয়েছিল ক্যান্টিং গুলিকে। আগে এই ঘোষণার কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। কিন্তু এইবার ১ লা জুন থেকে তা বাধ্যতামূলক করেছে কেন্দ্র।

No comments