Header Ads

করোনার জেরে বদলে যাচ্ছে আদালতের পোশাক।

নজরবন্দি ব্যুরো: করোনা পরিস্থিতিতে আইনজীবী ও বিচারকদের পোশাক থেকে কালো রং বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে। আইনজীবী ও বিচারকদের পোশাকের কালো রং নাকি বিপদ আনতে পারে তাদের জীবনে। কালো রং থেকে ছড়াতে পারে সংক্রমণ।তাই এই পোশাককে দ্রুত বদলে ফেলার সিদ্ধান্ত নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আইনজীবীদের কালো কোর্ট ও গাউন পড়তে নিষেধ করা হয়েছে। বুধবার থেকে আদালতে আইনজীবী ও বিচারপতিরা কেবলমাত্র কালো ট্রাউজারের সাথে সাদা শার্ট পড়বেন এবং তাদের গলায় শুধু থাকবে জুডিশিয়াল ব্যান্ড। সলিসিটর জেনারেল তুষার মেহতাকে আজ থেকেই কালো কোর্ট ও গাউন ছাড়া কোর্টরুমে ঢুকতে দেখা গেছে।
অন্যদিকে বিচারপতিরা মঙ্গলবার থেকে কোর্ট রুমে গিয়ে কাজ শুরু করেছেন। তবে প্রতিটি মামলার বাদী ও বিবাদী পক্ষরা এখনো পর্যন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করছেন। মার্চ মাস থেকে লকডাউন শুরু হবার পর বন্ধ হয়ে যায় আদালত। শুধুমাত্র গুরুত্বপূর্ণ মামলাগুলিই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাধান করা হচ্ছে। প্রতিবছর ১৮ ই মে থেকে ৬ ই জুলাই পর্যন্ত আদালতে গরমের ছুটি থাকে। করোনার জন্য এই বছর সেই ছুটি বাতিল করা হবে বলে জানা যায়। কিন্তু ছুটি বাতিলের ঘোষণা এখনও আনুষ্ঠানিকভাবে করা হয়নি। ১৩ ই মে থেকে একক বিচারপতির বেঞ্চে জামিন, আগাম জামিন, ৭ বছরের কারাদণ্ড দেওয়া মামলাগুলির শুনানি করা হবে বলে সোমবার জানানো হয়। ধীরে ধীরে কাজের ছন্দ ফেরাতে এইভাবে গতি আনার চেষ্টা করছেন প্রধান বিচারপতি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.