দেশ জুড়ে সারা দিনের করোনা আপডেট
নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, সাথে বাড়ছে মৃত্যুর হারও। এখনো পর্যন্ত দেশে সংক্রমণের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭৪ হাজার ২৮১-তে এবং মৃত হয়েছে ২৪১৫ জনের। পরিস্থিতি দেখে লকডাউনের সময়সীমা আরও বাড়তে চলেছে। কেন্দ্রের তরফ থেকে ২০ লক্ষ টাকা আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছে। করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে প্রায় ৪৩ লক্ষের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯১ হাজারেরও বেশি। রাজ্যেও আক্রান্তের সংখ্যা রেড়েই চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক COVID-19 এর সমস্ত আপডেট
ঃ ১. উত্তরপ্রদেশের মোরাদাবাদে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের। তাঁরা সকলেই বিহারের বাসিন্দা। বাড়ি ফেরার দাবী জানিয়ে এই বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের। ২. বুধবার থেকে শুরু হচ্ছে বাস পরিষেবা কলকাতা এবং তার বেশকিছু পার্শ্ববর্তী এলাকায় কিন্তু সেক্ষেত্রেও মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। সেই কারণে কুড়ি জনের বেশি যাত্রী নেওয়া যাবে না একটি বাসে এবং বাস চালানোর সময় সীমা বেঁধে দিয়েছে সরকার সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত পাওয়া যাবে বাস পরিষেবা। ৩. গত ২৪ ঘন্টায় সংক্রমণে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫২৫ জন এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ২৮১ জন। তার সাথে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। এখনো পর্যন্ত ২৪১৫ জনের মৃত্যু হয়েছে সংক্রমণের কারণে। ৪. মঙ্গলবার সেনসেক্স একলাফে ৬৮০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৩২ হাজার ১৩০ পয়েন্টে। সাথে পাল্লা দিয়ে নিফটির পয়েন্ট ছাড়িয়েছে ৪৫০। ৫. করোনা ভাইরাস এর মোকাবেলায় প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক প্যাকেজ দেশের অর্থনীতিকে উঠে দাঁড়াতে সাহায্য করবে জানান জেপি নাড্ডা, তিনি বলেন এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। ৬. পাঞ্জাবের মালেরকটলা এক কারখানার শ্রমিকরা বেতন কমানোর অভিযোগে বিক্ষোভ দেখায়। ৭. লকডাউন এর জেরে নানা জায়গায় আটকে পড়েছে পরিযায়ী শ্রমিকরা। মঙ্গলবার রাতে রাজ্যের প্রায় ২১ হাজার শ্রমিককে নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে এলো রাজ্য সরকার। বেঙ্গালুরু থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে করে পুরুলিয়া স্টেশনে পৌঁছায় পরিযায়ী শ্রমিকরা। ৮. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘোষণা করেন এবার থেকে আধা সেনাবাহিনীর ক্যান্টিনে বিক্রি হবে দেশীয় সামগ্রী।
৯. প্রিয়াঙ্কা গান্ধীর চিঠি যোগী আদিত্যনাথকে। কিভাবে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় অসহায় মানুষদের হাতে এই নিয়েই যোগী কে চিঠি লিখেছেন গান্ধী কন্যা। ১০. এবার করণায় আক্রান্ত হয়ে পড়লেন এসএসকেএম হাসপাতালে ইএনটি বিভাগের প্রধান চিকিৎসক। গত দুদিন ধরে তিনি অসুস্থ থাকায় মঙ্গলবার চিকিৎসকের নমুনা পরীক্ষা করা হয় রিপোর্ট পজিটিভ আসায় তাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর সাথে আরও দুজন চিকিৎসক আক্রান্ত বলে জানা যাচ্ছে এবং বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইন এ পাঠানো হয়েছে। ১১. এদিন জেলা পঞ্চায়েত দপ্তর গুলির সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের মাধ্যমে তিনি ডিলারদের বার্তা দিয়েছেন চাল গম লুকিয়ে না রাখার। ১২. করোনার হাত থেকে রেহাই পায়নি আগ্রা সেন্ট্রাল জেলও। জেলের দশজন আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে থাকা সকলকে কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে। ১৩. ফের কলকাতার এক বিএসএফ জওয়ানের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায় ২৪ ঘন্টার মধ্যে ১৩ জন বিএসএফ জওয়ানের শরীরে সংক্রমণ পাওয়া গেছে তারমধ্যে দিল্লির 11 জন কলকাতার একজন এবং ত্রিপুরার একজন রয়েছেন. ১৪. দেশে মোট ২৪৭ জন জোয়ান আক্রান্ত তারমধ্যে দিল্লির তিনজন সিআরপিএফ জাওয়ান আক্রান্ত। ১৫. দেশের অর্থনৈতিক পরিস্থিতি সচল করতে কেন্দ্রের ঘোষিত আর্থিক প্যাকেজের বিস্তারিত জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিন দিন ধরে মোট 15 দফায় এই প্যাকেজের বিস্তারিত ব্যাখ্যা করা হবে বলে জানান অর্থমন্ত্রী। ৩ লক্ষ কোটি টাকার ঋণ দেওয়া হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে প্রথম বছর এই ঋণের সুদ দিতে হবে না কিন্তু ১০০ কোটি টাকার লেনদেন হলে তবেই এই ঋণ পাওয়া যাবে। ১৬. কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন আগামী তিন মাস ইপিএফ এর ২% দেবে কেন্দ্র সরকার এবং বেসরকারি কর্মীদের ইপিএফ কাটা হবে ১০% করে যেখানে আগে ১২% ইপিএফ কাটা হতো তবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ১২% কাটা হবে। ১৭. ৩১শে মার্চ পর্যন্ত টিডিএস ২৫% করা হল, ঘোষণা নির্মালা সিতারামান-এর। ১৮. কেন্দ্রীয় ঘোষিত আর্থিক প্যাকেজে রাজ্যগুলির কোন সুবিধাই হবে না এই বলে কেন্দ্রকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১৯. পুরুলিয়া,বীরভূম,পশ্চিম মেদিনীপুর ম,পশ্চিম বর্ধমান,ঝারগ্রাম এসমস্ত গ্রামীণ এলাকায় রাজ্য সরকারের নতুন প্রকল্প "মাটির সৃষ্টি"। ২০. রাজ্যের জেলায় জেলায় হবে সেন্টিনেল সার্ভে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১. ছত্রিশগড়ে বিদেশী মদের উপর ১০% দাম বাড়ালো রাজ্য সরকার এবং দেশি মদের উপর দাম বাড়ানো হয়েছে ১০ টাকা। ২২. ১৪ ও ১৫ই মে বন্ধ রাখা হবে রেলভবন জীবাণুনাশক কাজের জন্য, ঘোষণা রেল মন্ত্রকের। ২৩. পরিযায়ী শ্রমিকদের রেলের টিকিটের ভাড়ার জন্য জন্য মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার এর হাতে ৪০ লক্ষ টাকার চেক তুলে দিলেন হরিয়ানার কংগ্রেসের প্রধান। ২৪. লোকসভার স্পিকার ওম বিড়লা করোনার মোকাবেলায় সকলকে একসাথে কাজ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।তিনি বলেছেন এই ভাবেই আমরা জয়লাভ করবো।
২৫. জম্মুতে নতুন করে ৩৭ জনের শরীরে মিলল করোনাভাইরাস জম্মুতে মোট ৯৭১ জন সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ২৬. গুজরাটের কচ্ছে জাতীয় সড়কের উপর পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ দাবি বাড়ি ফেরার। ২৭. Rt-pcr টেস্ট করা হবে বিদেশ ফেরত অন্তঃসত্ত্বা মহিলা, দশ বছরের কম বয়সি শিশু এবং ৬০ বছরের উর্ধ্বে ব্যক্তিদের। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তাদের হোম কোয়ারেন্টাইন থাকার পরামর্শ দেওয়া হবে বলে জানিয়ে দিল কর্ণাটক সরকার। ২৮. মহারাষ্ট্র নতুন করে সংক্রমণে আক্রান্ত হয়েছেন ১৪৯৫ জন। মৃত্যু হয়েছে 54 জনের। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ২৫৯২২। ২৯. বেকারত্ব দূর করতে পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে রাস্তা মেরামতের কাজ শুরু করতে চান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। ৩০. পিএমকে আর তহবিল থেকে করোনার মোকাবেলার জন্য বরাদ্দ করা হলো ৩১০০ কোটি টাকা। তারমধ্যে ভেন্টিলেটর কেনার জন্য দুই হাজার কোটি টাকা, পরিযায়ী শ্রমিকদের জন্য এক হাজার কোটি টাকা এবং একশো কোটি টাকা ব্যবহার করা হবে করোনার ভ্যাকসিন তৈরীর কাজে। ৩১. গুজরাটের মুখ্যমন্ত্রী জানিয়েছেন করোনার ভাইরাসের মোকাবেলার জন্য তৈরি করা হবে একটি কমিটি যে কমিটি অর্থনৈতিক পরিস্থিতির উপর লক্ষ্য রাখবে। ৩২. দিল্লি মেট্রোয় পোস্টার দিয়ে চিহ্নিত করা হলো সামাজিক দূরত্ব বজায় রেখে বসার স্থান।

No comments