Header Ads

করোনার ভরকেন্দ্র আমেরিকা থেকে ২৪৪ জন ভারতীয় কে নিয়ে দেশে ফিরল চতুর্থ বিমান! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ করোনার ভরকেন্দ্র আমেরিকা থেকে ২৪৪ জন ভারতীয় কে নিয়ে দেশে ফিরল এয়ার ইণ্ডিয়ার বিশেষ বিমান। ২৪৪ জন যাত্রী কে ওয়াসিংটন ডিসি থেকে দেশে নিয়ে আসা হল। আজ ওয়াশিংটন ডিসি থেকে উড়ে এই বিশেষ বিমান কিছুক্ষন আগে দিল্লী বিমানবন্দরে অবতরণ করেছে। বন্দে ভারত মিশনের আওতায় ৬৪টি প্লেনে করে বিভিন্ন দেশে আটকে থাকা ১৪ হাজার ৮০০ জন ভারতীয় কে দেশে ফেরানোর কাজ চলছে।
জানা গেছে যে ২৪৪ জন যাত্রী কে ওয়াসিংটন ডিসি থেকে দেশে নিয়ে আসা হল তাঁরা এখন দিল্লী বিমানবন্দরে অবতরন করলেও পরে তাঁদের হায়দ্রাবাদে পৌঁছে দেওয়া হবে। উল্লেখ্য এই নিয়ে আমেরিকা থেকে চতুর্থ বিমান ভারতীয়দের নিয়ে দেশে ফিরল। এই একই ভাবে আরও তিনটি বিমানে করে ভারতীয়দের ফেরানো হবে আমেরিকা থেকে। আমেরিকায় ভারতীয় অ্যাম্বাসাডার পরমজিত সিং সিধু জানিয়েছেন প্রথম ফেজে যেমন ৭টি বিমানের ব্যাবস্থা করা হয়েছে তেমনই আমি আশা করছি দ্বিতীয় ফেজে আরও ৭ টি বিশেষ বিমানের ব্যাবস্থা করা হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতিদের ফেরানোর জন্য।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.