Header Ads

রাজ্যে শুরু হচ্ছে বাস পরিষেবা; উঠলেই ন্যুনতম ভাড়া ২৫ টাকা! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে পঞ্চায়েত বৈঠক শেষ করে জানান, ভয় পাওয়ার কিছু নেই, সতর্ক থাকলেই চলবে। সংক্রমণ এড়াতে গ্লাভস ব্যবহার করুন। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাভাবিক কাজকর্মে ফিরতে হবে আমাদের। তিনি বলেন "করোনা থাকবে, তার মধ্যেই চাই গ্রাম বাংলার জাগরণ।"
তাঁর কথায়, সতর্ক থেকেই গ্রামাঞ্চলে দোকান-পাট খুলতে হবে।এটা মানববাহিত রোগ। মানুষে-মানুষে ভেদাভেদ না করে সতর্ক হয়ে চলতে হবে।" পাশাপাশি তাঁর বক্তব্য, "মাস্ক পরে দোকানে যান। বিক্রেতারাও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাস্ক পরে কেনাবেচা করুন। সংক্রমণ এড়াতে গ্লাভস ব্যবহার করুন। করোনা মোকাবিলায় ভয় পাওয়ার কিছু নেই। সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রামাঞ্চলে স্বাভাবিক কাজকর্মে ফিরতে হবে।"
এর পরেই খবর এল কলকাতা সহ সারা রাজ্যে চলবে বেসরকারি বাস মিনিবাস। শুধু বাস চলবে তা নয় কন্টেইনমেন্ট জোনের বাইরেও এবার চলবে বাস। তবে এক ধাক্কায় কয়েকগুণ বাড়ছে বাসের ভাড়া। সূত্রের খবর এবার সাধারণ বাসে উঠলেই ভাড়া দিতে হবে ২৫ টাকা। মিনিবাসের ক্ষেত্রে ভাড়া বেড়ে হচ্ছে ৩০ টাকা। করোনা সংক্রমনের জেরে বাসে যত সিট তাঁর অর্ধেক প্যাসেঞ্জার তোলা যাবে বলে জানানো হয়েছে, পাশাপাশি বলা হয়েছে ২০ জনের বেশি যাত্রী তোলা যাবেনা। এই পরিস্থিতিতে বাস চালালে বিপুল ক্ষতির মুখে পড়তে হবে বলে বাস না চালানোর সিদ্ধান্ত নেয় বাস মালিক সংগঠন গুলি।তারপরেই ভাড়া বাড়িয়ে ক্ষতিপূরনের জন্যে আজ এই সিদ্ধান্ত নিল বাস মিনিবাস মালিক সংগঠন গুলি। এখন দেখার রাজ্য সরকার সাধারণ মানুষের স্বার্থে কিছু ভর্তুকি মঞ্জুর করে বাস ভাড়া কিছুটা কমিয়ে আনতে পারে কিনা। উল্লেখ্য, আজ পর্যন্ত যতবার বাস ভাড়া বেড়েছে তা কখনও কমেনি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.