রাজ্যের জন্য বড় খবর; ৪১৭ কোটি টাকা প্রাপ্য মেটাল মোদী সরকার
নজরবন্দি ব্যুরো: রাজ্যের জন্য বড় খবর। এই কঠিন সময়ে কেন্দ্র থেকে রাজ্যের ভাঁড়ারে আসছে প্রায় ৪১৭ কোটি টাকা। শুধু বাংলা নয়, মোট ১৪ টি রাজ্য কেন্দ্রের রাজস্ব ঘাটতির ক্ষতিপূরণ বাবদ ৬ হাজার ১৯৫ কোটি টাকা পেল কেন্দ্রের কাছ থেকে। এমন খবর জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
অর্থমন্ত্রী জানান, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে ১১ মে রাজ্যগুলিকে প্রায় ৬ হাজার ১৯৫ কোটি টাকা দেওয়া হয়েছে রাজস্ব ঘাটতি বাবদ। এর মধ্যে বাংলা পেয়েছে ৪১৭ কোটি ৭৫ লক্ষ।
বলেন, "এমন কঠিন সময়ে রাজ্যগুলির সংস্থান বাড়াতে সাহায্য করবে এই অর্থ।" পশ্চিমবঙ্গ ছাড়াও উপকৃত হয়েছে আরও ১৩টি রাজ্য। সবচেয়ে বেশি অর্থ পেয়েছে কেরল। রাজস্ব ঘাটতি বাবদ পিনারাই বিজয়নের সরকার পেয়েছে প্রায় ১,২৭৬ কোটি টাকা। পাঞ্জাবের কংগ্রেস সরকার পেয়েছে ৬৩৮ কোটি টাকা। বাংলা পেয়েছে ৪১৭ কোটি ৭৫ লক্ষ টাকা। এর পাশাপাশি উপকৃত হয়েছে অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, ত্রিপুরার মতো রাজ্যগুলি।

No comments