করোনা সংক্রমণ বন্ধ করতে জেলা স্তরে বিশেষ ব্যবস্থা করছে কেন্দ্র
নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে চলছে লকডাউন, চলবে ১৭ই মে পর্যন্ত। আজও দেশের মুখ্যমন্ত্রীদের সাথে লকডাউন সম্পর্কিত বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু লকডাউন উঠবে না বাড়বে তা নিয়ে সিদ্ধান্ত হওয়ার আগেই করোনা সংক্রমনের গতিবেগ বেড়ে গিয়েছে দেশজুড়ে। কিছুক্ষন আগের আপডেট অনুযায়ী দেশ জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার। যার মধ্যে শুধু মহারাষ্ট্রেই সংক্রামিত হয়েছেন ৩০ শতাংশ।এই মুহুর্তে দেশ জুড়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৭৬৫ জন। আজ নতুন করে সংক্রামিত হয়েছেন ৩৫৮৮ জন। দেশজুড়ে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন, ৪৫ হাজার ৯১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৫৪৯ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ২৯৪ জনের।
যা নিয়ে চিন্তিত সরকার।এই সংক্রামণ রুখতে এবার একটি এলাকার জনগেষ্ঠীর রক্তের নমুনায় রক্তরস নিয়ে পরীক্ষা করে সেখানে রোগের প্রতিরোধে থাকা অ্য়ান্টিবডি সংক্রান্ত সমীক্ষাই হল সেরোসার্ভে। আর এবার এই সমীক্ষা জেলাস্তর পর্যন্ত করার উদ্যোগ নিচ্ছে কেন্দ্র।করোনা দেশের কোন স্তর পর্যন্ত ছড়িয়েছে তা বুঝতে বেশ কিছু সমস্যা হচ্ছে কেন্দ্রের। আর সেজন্য ৬ টি পাবলিক ও ৪ টি প্রাইভেট স্বাস্থ্য প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে প্রতি রাজ্যের জেলাস্তর পর্যন্ত সমীক্ষা চালাবে কেন্দ্র।জেলাগুলিতে কোভিড ১৯ এর পরীক্ষা কীভাবে হচ্ছে, কতটা সফল সেখানে পরীক্ষা পদ্ধতি, বা কতটা পরিকাঠামো রয়েছে তার সমস্ত হিসাবে এবার নজরদারি করতে কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যকর্মীদের ৪০০ টি নমুনা প্রতি মাসে ও ১০০ টি নমুনা প্রতি সপ্তাহে টেস্ট করতে হবে।

No comments