Header Ads

রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার কথা ১৭ মে। সম্ভবত তার পরবর্তী পরিকল্পনা নিয়েই আজ রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।



সোমবারই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি এবং লকডাউন নিয়ে বৈঠক করেন দেশের প্রধানমন্ত্রী। দেশের করোনা পরিস্থিতিতে একাধিকবার ভাষণ দিয়েছেন তিনি । প্রত্যেকবারই কোনও না কোনও নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।  
১৭ মে-র পর লকডাউনের মেয়াদ বাড়বে কিনা, বাড়লে কী ভাবে, তা নিয়েই ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে কী কী বিষয়ে ছাড় দেওয়া হতে পারে, তার আভাসও মিলতে পারে এ দিনের ভাষণে। 

গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কমপক্ষে চার রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানিয়েছিলেন, তাঁরা লকডাউন তুলতে রাজি নন। সেই সব রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পাঞ্জাব, এবং তেলেঙ্গানা। সেই প্রেক্ষিতে আন্দাজ করা গিয়েছিল, তৃতীয় দফার লকডাউনের পর ফের একবার লকডাউন কার্যকর হতে চলেছে গোটা দেশে। আজকের জাতির উদ্দেশ্যে ভাষণে হয়তো সেই কথাই ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।

  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.