শিলিগুড়ি পুরনিগমের মুখ্য প্রশাসক হতে চলেছেন অশোক ভট্টাচার্য!
নজরবন্দি ব্যুরো: ফিরহাদ হাকিমের দেখান পথেই শিলিগুড়ি পুরনিগমের বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্য। পুরনিগমের মেয়াদ হয়ে যাওয়ায় নিযুক্ত প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে বসতে চলেছেন এই বাম বিধায়ক।
শিলিগুড়িতে প্রশাসক বোর্ড তৈরি হচ্ছে অশোক ভট্টাচার্যকে মাথায় রেখে। এ নিয়ে পুরদপ্তরের পাঠানো প্রস্তাবে মুখ্যমন্ত্রী সিলমোহর দিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ তারিখ এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে বলে জানা গিয়েছে।
রাজ্যে সহ গোটা দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। আর তাই রাজ্যের পুরসভাগুলির মেয়াদ শেষ হলেও ভোট করার পরিস্থিতি নেই। কাজ চালু রাখতে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসকমণ্ডলী নিয়োগের পথেই হেঁটেছে রাজ্য সরকার। কলকাতা পুরসভায় সেই প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে শীর্ষে রেখে তৈরি হয়েছে প্রশাসকমণ্ডলী। তাতে অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন মেয়র পারিষদরা। এবার শিলিগুড়ি পুরনিগম নিয়ে সিদ্ধান্ত নেবার পালা। সেখানে বাম পরিচালিত পুরবোর্ডের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। আর প্রশাসক বোর্ড তৈরি করতে বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্যের উপরই আস্থায় রাখল পুরদপ্তর।

No comments