Header Ads

'ফিরে এসো ইরফান', ইরফানের সাথে ভিডিও পোস্ট করে দুঃখ প্রকাশ করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

নজরবন্দি ব্যুরোঃ পিকু ছবিতে একসাথে জুটি বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোন ও ইরফান খান।২০১৫ সালের ৮ মে মুক্তি পায় পিকু ছবিটি।কিন্তু আজ আর ইরফান নেই।কিন্তু তকে ভুলতে পারছে তার অভিনয়ব প্রেমিরা পাশাপাশি তাকে ভুলতে পারছে না তার কো অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও।দীপিকা জানান তার শুধু মনে পরছে পিকু সিনেমার শ্যুটিং চলাকালীন বিভিন্ন মুহূর্তের কথা।তার এই রকম হঠাৎ করে চলে যাওয়া মেনে নিতে পারছে না দীপিকা।সেই কারণেই পুরানো দিনে ইরফানের সাথে কাটানো মজার মুহূর্তে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দীপিকা।
শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সে পিকুর ‘শ্যুটিং’ সেট এ ইরফান খানের সঙ্গে তাঁর একটি ভিডিয়ো পোস্ট করেন।সেই ভিডিওতে দেখা যাচ্ছে পিকু শুটিংয়ের ফাঁকে ইরফান ও দীপিকা ব্যাডমিন্টন খেলছেন।সেই ভিডিওটিতে দীপিকা ক্যাপশনে লেখা ফিরে এসো ইরফান।এর পাশাপাশি দীপিকা পোস্টের শেষে পিকু ছবির ‘লমহে গুজর গ্যায়ে, চেহরে বদল গয়ে, হাম থে আনজানি রাহো মে, পল মে রুলা দিয়া, পলমে হাসাকে ফির, রহে গ্যায়ে হাম ভি রাহো মে… গানটির লাইনগুলি পোস্ট করেছেন।এছাড়া ইরফানের সঙ্গে তাঁর আরও একটি ছবি পোস্ট করে তিনি ইরফানের আত্মার শান্তি প্রার্থনা করেছেন।
https://www.instagram.com/p/B_85GFyD8qn/

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.