Header Ads

শিলিগুড়ি পুরনিগমে প্রশাসক পদে অশোক ভট্টাচার্য

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের পুরসভাগুলির মেয়াদ শেষ হলেও, করোনা আবহে কোথাও কোনও ভোট করার পরিস্থিতি নেই। তাই কাজ চালু রাখতে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসকমণ্ডলী নিয়োগের পথেই হেঁটেছে রাজ্য সরকার। কলকাতা পুরসভায় সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে শীর্ষে রেখে তৈরি হয়েছে প্রশাসকমণ্ডলী।
 তাতে অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন মেয়র পারিষদরা। এবার শিলিগুড়ি পুরনিগমের পালা। সেখানে বাম পরিচালিত পুরবোর্ডের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। আর প্রশাসক বোর্ড তৈরি করতে বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্যের উপরই আস্থায় রাখল পুরদপ্তর। এই বিষয়ে অশোক বাবু বলেন আমার সাথে মন্ত্রী অথবা সচিব কেউ আলোচনা করেনি ,দলে এই নিয়ে আলোচনা করতে হবে তবে ওয়েস্টবেঙ্গল মিউনিসিপাল এক্ট ২০০৬ সালে এই সুযোগ রয়েছে বাকিটা আলোচনা সাপেক্ষ ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.