চিকিৎসক ও প্রশাসনের কর্তাদের নিয়ে আজ ভিডিও কনফারেন্স করবেন মুখ্যমন্ত্রী!
নজরবন্দি ব্যুরো: গোটা রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শেষ পাওয়া খবর অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৪ জন। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ২ হাজার ৬৩ জন। ২ হাজার ৬৩ জন আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৩৭৪ জন।
পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।
এই কঠিন সময়ে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন চিকিৎসক-সহ অন্য স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীরা। এবার তাঁদের সঙ্গেই আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল ৩টে নাগাদ ভিডিও কনফারেন্স মারফত ওই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি ও ডিএম-এসপিরা। বৈঠকে যোগ দেবেন কলকাতার সিপি ও বিভিন্ন পুলিশ কমিশনারেটের কমিশনাররা। এঁরা ছাড়াও বৈঠকে থাকবেন জেলা স্বাস্থ্য অধিকর্তারা।
করোনা মোকাবিলায় দিনরাত এক করে কাজ করে চলেছেন চিকিৎসক-সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরা। করোনা রোগীদের পরিষেবা দিতে গিয়ে কখন কখনও নিজেদের অজান্তে তাঁরাও আক্রান্ত হচ্ছেন মারণ ভাইরাসে। একই অবস্থা পুলিশকর্মীদেরও।
এবার চিকিৎসক ও পুলিশকর্মীদের সঙ্গেই বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন সংকটের দিনে রাজ্য সরকার যে পুরোপুরিভাবে তাঁদের পাশে রয়েছেন তা বোঝাতেই এদিন আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।

No comments