Header Ads

২২ মার্চের পরে আজ প্রথম যাত্রিবাহী ট্রেন চলাচল করবে; রইল তার তালিকা

নজরবন্দি ব্যুরো: অনেকদিন পর রেল লাইনে দৌড়বে যাত্রীবাহী ট্রেন। আজ, মঙ্গলবারই প্রথম ট্রেন ছুটবে বিভিন্ন গন্তব্য। প্রাথমিকভাবে ১৫ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। কোনও কোনও ট্রেন চলবে সপ্তাহে ২ দিন, কোনোটা ৩ দিন আবার কোনও ট্রেন চলবে প্রত্যেকদিনই। আপাতত মঙ্গলবার মোট আটটি ট্রেন ছাড়বে বিভিন্ন স্টেশন থেকে।

এদিন নয়াদিল্লি স্টেশন থেকে ছাড়বে মোট তিনটি ট্রেন। গন্তব্য ডিব্রুগড়, বেঙ্গালুরু ও বিলাসপুর। এছাড়া হাওড়া, রাজেন্দ্র নগর (পাটনা), বেঙ্গালুরু, মুম্বই সেন্ট্রাল ও আমেদানাদ স্টেশন থেকে একটি করে ট্রেন ছাড়বে, সেগুলি সবই যাবে দিল্লি। এর পাশাপাশি ১৩ মে অর্থাৎ বুধবার চলবে মোট ৯টি ট্রেন। এর মধ্যে আটটি ছাড়বে দিল্লি থেকে। সেগুলি যাবে হাওড়া, রাজেন্দ্র নগর, জম্মু তাউই, তিরুঅনন্তপুরম, চেন্নাই, রাঁচি, মুম্বই ও আমেদাবাদের দিকে। এছাড়া একটি ট্রেন ভুবনেশ্বর থেকে দিল্লি যাবে।


প্রসঙ্গত, সোমবার বিকেল থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছিল। জানিয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র আইআরসিটিসির সাইট থেকেই কাটতে হবে টিকিট। স্টেশনের কাউন্টার খোলা থাকবে না। প্রত্যাশিতভাবে বিকেল থেকে হুড়মুড়িয়ে সাইটে লোক ঢুকে পড়ে। যে কারণে সাইট খুলতেই তা ক্রাশ করে যায়। এর ফলে বন্ধ করে দিতে হয় পরিষেবা।
আগেই সিদ্ধান্ত হয়েছিল, লকডাউন যতদিন চলবে, ততদিন গোটা দেশে বন্ধ থাকবে সমস্ত লাইনের ট্রেন চলাচল। কিন্তু রবিবারই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে রেল কর্তৃপক্ষ। জানিয়ে দেওয়া হয়, মঙ্গলবার থেকে শুরু হবে রেল পরিষেবা। মোট ৩০টি সফর হবে। বেঙ্গালুরু, কলকাতা, মুম্বই, চেন্নাই-সহ বিভিন্ন শহর থেকে নয়াদিল্লি পৌঁছে যেতে পারবেন ভিনরাজ্যে আটকে থাকা যাত্রীরা। আবার রাজধানী থেকে নিজের নিজের শহরে ফিরতেও পারবেন তাঁরা। তবে কেন্দ্রের নির্দেশিকা মেনেই সফর করতে হবে যাত্রীদের।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.