Header Ads

রেড জোনের চা দোকানে আড্ডা; সরাতে গেলে জনতার মারে জখম ৫ পুলিশ কর্মী! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ দেশ তথা রাজ্য জুড়ে চলছে লকডাউন; কিন্তু করোনা সংক্রমন বিস্তার রঢ করা যাচ্ছে না কিছুতেই। হুহু করে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ; রাজ্য সরকারের দেওয়া গতকালের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে মোট ২ হাজার ৬৩ জন করোনায় আক্রান্ত। ২ হাজার ৬৩ জন আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৩৭৪ জন। পাশাপাশি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ১৯০। অন্যদিকে সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ৪৯৯ জন।
এদিকে লকডাউন ভাঙতে শুরু করেছেন রাজ্যের মানুষ; সেই প্রমান পাওয়া গেল এদিন। খোদ দক্ষিন ২৪ পরগনার Containment Zone বারুইপুরে এ চায়ের দোকানে আড্ডা চলছিল ভালরকম, প্রায় জনা ১৫ খোদ্দের চা খাচ্ছিলে সাথে চলছিল গল্প। এমন যেন কিছুই হয়নি, কোথায় কি লকডাউন! খবর পেয়ে ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার আটঘরা এলাকায় জমায়েত সরাতে যায় পুলিশ। কিন্তু তাতেই চটে স্থানীয় জনতা, দেখতে দেখতে লকজন জড়ো হয়ে যায়। পুলিশের সাথে শুরু হয় বচসা, পরে জনতা আক্রমন করে পুলিশ কে। চলে ইটবৃষ্টি। গুরুতর জখম হন ৫ পুলিশকর্মী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.