পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর জন্য বাসের ব্যবস্থা করলেন অভিনেতা সোনু সুদ
নজরবন্দি ব্যুরোঃ লকডাউন এর জন্য ভিনদেশে শ্রমিকরা আটকে রয়েছেন মুম্বাইতে। লক্ষ লক্ষ পরিযািয় শ্রমিক লকডাউনের কারণে আটকে রয়েছেন মুম্বাইতে।এরকম কঠিন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন সোনু সুদ।কর্নাটকে বাসিন্দা পরিযায়ী শ্রমিকরা কাজের জন্য মুম্বাই এসে আটকে ছিলেন তাদেরই বাড়ি ফেরানোর প্রচেষ্টা করলেন সোনু সুদ।শ্রমিকদের বাড়ি পাঠানোর জন্য ১০ টি বাসের বন্দোবস্ত করেছে অভিনেতা।
অভিনেতা সোনু সুদ এর কথায় মাইলের পর মাইল বাচ্চা কাঁধে কিংবা বৃদ্ধ মা-বাবাকে নিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য আমার কাছে খুবই কষ্টকর।কর্নাটকের পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুম্বাইয়ের থানে এলাকা থেকে ১০ টি বাস রওনা দিয়েছে গুলবার্গ উদ্দেশ্যে।এতটা পথ যাতে কেউ অভুক্ত না থাকে সেই জন্য খাবারের ব্যবস্থাও করেছেন অভিনেতা।এর পাশাপাশি কর্ণাটক ও মহারষ্ট্র সরকারের অনুমতি নিয়েই এই ব্যবস্থা করেছেন সোনু।পাশাপাশি তিনি আরও জানিয়েছেন অন্যান্য রাজ্যে শ্রমিকদের জন্য তিনিই কর্ম করতে তিনি আবারো প্রস্তুত।
https://www.instagram.com/p/CACrs0DA69i/
https://www.instagram.com/p/CACrs0DA69i/

No comments