Header Ads

বাঙুর হাসপাতালে মৃত্যু করোনা আক্রান্ত বাঘাযতীনের বাসিন্দার! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হল একজন করোনা আক্রান্তের; তিনি কলকাতার বাঘাযতীন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বাঘাযতীন ডি ব্লকের বাসিন্দা সুভাষ সরকারের মৃত্যু হয়ছে। তিনি  ক্যালকাটা টেলিফোনসের সদ্য অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন, যদিও স্বাস্থ্য দতর সূত্রে এখনও কিছু জানানো হয়নি। পাশাপাশি এদিন মৃত্যু হয় গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে কর্মরত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার এক সিআইএসএফ অফিসারের। তাঁর করোনা উপসর্গ দেখা দিলে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে,সেই রিপোর্ট পজিটিভ আসে৷ তাঁর নাম ঝুর্নু বর্মন, বয়েস হয়েছিল ৫৫ বছর।
সূত্রের খবর, কলকাতার একটি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আক্রান্ত সিআইএসএফ অফিসার৷  সেই জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও তাঁর মৃত্যু করোনায় কিনা তা জানানো হয়নি; পাশাপাশি স্বাস্থ্য দতরের পক্ষেও এখনও কিছু বলা হয়নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.